Headlines

হোয়াটসঅ্যাপ হ্যাকেই হারালেন ৪২ লাখ

হায়দরাবাদের এক আইটি পেশাজীবী সম্প্রতি সাইবার প্রতারণার ফাঁদে পড়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রতারকেরা তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে শুধু ব্যক্তিগত যোগাযোগে বিঘ্ন ঘটায়নি, বরং তাঁকে ব্ল্যাকমেইল করে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। হ্যাক হওয়ার পরপরই ওই টেকি লক্ষ্য করেন, তিনি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছেন না। এরপর থেকেই তাঁর পরিচিতদের কাছে বিভিন্ন মেসেজ যেতে থাকে…

Read Full News

খালি বাড়ির সুযোগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়িতে চুরি

বাড়ি ফাঁকা থাকার সুযোগে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ডার গোল চক্কর রামপুর এলাকায়। চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Read Full News

অভিভাবকহীন বাড়িতে ঢুকে নাবালিকাকে মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকিও!

ধলাই জেলার আমবাসা থানাধীন ম্যাগাজিন পাড়া, খাদ্য গোদাম সংলগ্ন এলাকায় অভিভাবকের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হারু পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।পরিবারের অভিযোগ, ঘটনার সময় বাড়িতে অভিভাবক না থাকার সুযোগে অভিযুক্ত বাড়িতে প্রবেশ করে নাবালিকাকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলে দাবি…

Read Full News

রক্তদানে এগিয়ে এল ২০ নম্বর ওয়ার্ড, শিবিরে উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা, ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত-সহ অন্যান্যরা। রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন উপস্থিত অতিথিরা।

Read Full News

২১৭৬ ছাত্রছাত্রীর দাবি, দ্রুত পূরণ হোক শিক্ষা দপ্তরের শূন্যপদ

শিক্ষা দপ্তরের দীর্ঘদিনের শূন্যপদ দ্রুত পূরণের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানালেন এইচটিজিটি-র ২১৭৬ জন ছাত্র-ছাত্রী। এ নিয়ে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরের বিভিন্ন শূন্যপদ পূরণ না হওয়ায় শিক্ষাক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও ভবিষ্যতের উপরও। তাই দ্রুত শূন্যপদ পূরণ করে…

Read Full News

পেঁচারথল নবীনছড়ায় জাতীয় সড়কে ঝুঁকিপূর্ণ যাতায়াত, আতঙ্কে পথচারী ও চালকরা

পেঁচারথল নবীনছড়া এলাকায় আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে নানা সমস্যা রয়েছে। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে…

Read Full News

🐍 নালা পরিষ্কার করতে গিয়ে মিলল অজগর! ফকিরামুড়ায় চাঞ্চল্য

উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ফকিরামুড়া এলাকায় ধানি জমির মধ্যে নালা পরিষ্কারের সময় রেগা শ্রমিকদের হাতে ধরা পড়ল একটি শিশু অজগর সাপ। আচমকাই অজগরটি দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয়দের ধারণা, আশপাশের জঙ্গল বা ঝোপঝাড় থেকেই অজগরটি নালার মধ্যে আশ্রয় নিয়েছিল। পরে সাপটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার…

Read Full News

হেজামারায় IPFT নেতাকে মারধরের অভিযোগ, মাথায় গুরুতর চোট! জিবিতে চিকিৎসাধীন

হেজামারা আরডি ব্লকের সামনে রাজনৈতিক উত্তেজনাকে ঘিরে এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, IPFT-এর জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মাকে মারধর করা হয়। ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।আহত অবস্থায় স্বপন দেববর্মাকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী…

Read Full News

দিল্লির ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে কৈলাসহরে বিজেপির বিক্ষোভ মিছিল

কৈলাসহর, ২২ জুলাই: দিল্লির যন্তর-মন্তরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে কৈলাসহর বিজেপি মণ্ডলের উদ্যোগে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।ঊনকোটি জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি…

Read Full News

বিশালগড়ে গাড়ি আটক, চালককে মারধরের অভিযোগ! ‘সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

বিশালগড়ে এসে ভয়াবহ অভিজ্ঞতার অভিযোগ করলেন সিমনার গাড়িচালক সুরজ রায়। শুক্রবার রাবারের চারা নিতে গাড়ি নিয়ে বিশালগড়ে আসার পথে বাইপাসের মুখে তাঁর গাড়ি আটকানো হয় বলে অভিযোগ।সুরজের দাবি, বিএমএসের নেতারা গাড়ির ছাড়পত্র চান। গাড়িটি বিশালগড়ের সিন্ডিকেটের নয় বলে ছাড়পত্র দেওয়ার প্রশ্ন তোলায় তাঁর ওপর হামলা চালানো হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।…

Read Full News