Headlines

শাটার ভেঙে মার্বেল হাউসে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকা!

গতকাল রাতে পূর্ব থানা সংলগ্ন জয়পুর মার্বেল হাউসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে চোরের দল। এরপর ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় তারা।ঘটনার পর দোকানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরির ঘটনায় ক্ষোভ উগরে দেন দোকানের ম্যানেজার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকার…

Read Full News

💧 “পানি ছাড়া বাঁচব কীভাবে?”—জলের দাবিতে ৩৬ মাইলে অবরোধ, আটকে মন্ত্রী কিশোর বর্মন

“প্রাণ ছাড়া বাঁচব কীভাবে?”—পানীয় জলের সংকটে এমনই প্রশ্ন কৃষ্ণপুর বিধানসভার ৩৬ মাইল এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।অবরোধের জেরে আসাম-আগরতলা জাতীয় সড়কে তৈরি হয় তীব্র যানজট। আন্দোলনকারীদের অবরোধে আটকে পড়েন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন-সহ বহু যাত্রী ও যানবাহন।স্থানীয়দের অভিযোগ, টানা কয়েকদিন ধরে…

Read Full News

মোহনপুরে আন্তর্জাতিক যোগ দিবসে জনজোয়ার, যোগাসন কর্মসূচিতে মন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন ২০২৬:১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিজেপি ২ নং মোহনপুর মণ্ডলের উদ্যোগে রবিবার মোহনপুর বিধানসভার তুলাবাগানস্থিত সিন্থেটিক ফুটবল মাঠে এক বর্ণাঢ্য যোগাসন ও স্বাস্থ্যচর্চা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রতন লাল নাথসহ এলাকার অসংখ্য সাধারণ মানুষ, ছাত্র-যুব প্রতিনিধি ও দলীয় কর্মীরা।কর্মসূচিতে যোগব্যায়াম, প্রাণায়াম এবং বিভিন্ন ধরনের…

Read Full News

গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, আশঙ্কাজনক অবস্থায় জিবিতে রেফার

খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক দিনমজুর। রবিবার গাছে উঠে কাজ করার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান সোনাতলার বাসিন্দা সঞ্জয় দেবনাথ।ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত খোয়াই দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত সঞ্জয় দেবনাথকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে প্রাথমিক চিকিৎসার…

Read Full News

ই-অটো ও অটোচালকদের ৭ দফা দাবি, GRP SP-কে ডেপুটেশন

ই-অটো ও অটো রিকশা চালকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিবহন শ্রমিকদের স্বার্থে সাত দফা দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হল ত্রিপুরা ইলেকট্রনিক রিকশা শ্রমিক সমিতি। সংগঠনের পক্ষ থেকে GRP SP কিশোর দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনের দাবি, পারমিট সংক্রান্ত জটিলতা, অযথা মামলা ও জরিমানা, ট্রাফিক পুলিশের হয়রানি, নষ্ট ট্রাফিক সিগন্যাল, রাস্তার মাঝখানে ডাস্টবিন এবং যানজটের…

Read Full News

🔥 যুবসমাজ ও আদিবাসী অধিকার নিয়ে সরব DYFI, বিজেপির বিরুদ্ধে তোপ সাংবাদিক সম্মেলনে

আগরতলা, ৪ জুলাই: যুবসমাজের সমস্যা, আদিবাসীদের অধিকার, কর্মসংস্থান, মনরেগা এবং মাদকবিরোধী আন্দোলন-সহ একাধিক ইস্যুতে রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করল ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া (DYFI)। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের নেতারা এসব বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।সাংবাদিক সম্মেলনে DYFI-র রাজ্য সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য দাবি করেন, ২০২৫ সালে…

Read Full News

গাড়িচালককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে পেচারথলে জাতীয় সড়ক অবরোধ!

পেচারথল: গাড়িচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পেচারথল। অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে পেচারথলের শান্তিপুর গেট এলাকায় জাতীয় সড়ক অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেও ক্ষোভ প্রকাশ করেন অবরোধকারীরা।স্থানীয় সূত্রে জানা গেছে, পানিসাগর থেকে কুমারঘাট হয়ে কাঞ্চনবাড়ি যাওয়ার পথে পেচারথল এলাকার এক গাড়িচালককে মারধর করার অভিযোগ…

Read Full News

“‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়’— হকারদের দাবিতে উদয়পুর রেলস্টেশনে সিটুর বিক্ষোভ”

উদয়পুর, ১৫ জুনঃ পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া দেশজুড়ে হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উদয়পুর রেলস্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিটু (CITU) উদয়পুর মহকুমা কমিটি। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।সোমবার উদয়পুর রেলস্টেশন প্রাঙ্গণে সিটুর ডাকে শ্রমিক ও হকাররা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড ও…

Read Full News

প্রথমবার তেলিয়ামুড়ায় গণপতি উৎসব ও মেলা, টাউন হল মাঠে উৎসবের আমেজ

তেলিয়ামুড়ায় প্রথমবার জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হচ্ছে গণপতি উৎসব ও মেলা। তেলিয়ামুড়া ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হল মাঠে সোমবার থেকে শুরু হয়েছে এই বিশেষ আয়োজন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উৎসব ও মেলা।গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে ফিতা কেটে গণেশ মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী…

Read Full News

প্রতিদিন ১ হাজার টাকা জরিমানার অভিযোগ, ক্ষোভে টমটম চালকরা

আগরতলা শহরে ট্রাফিক পুলিশের অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন টমটম চালকরা। চালকদের অভিযোগ, প্রতিদিন বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে প্রায় এক হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হচ্ছে। ফলে একদিকে সংসার চালানোর চাপ, অন্যদিকে গাড়ির কিস্তি ও রক্ষণাবেক্ষণের খরচ—সব মিলিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা।চালকদের দাবি, দিনভর টমটম চালিয়ে যে আয় হয়, তার…

Read Full News