Headlines

দারিদ্র্যকে হারিয়ে জাতীয় মঞ্চে অনিতার জয়! জুডোতে ব্রোঞ্জ এনে উজ্জ্বল করল ত্রিপুরার মুখ

অভাব ছিল, সংগ্রাম ছিল, কিন্তু স্বপ্নের সামনে হার মানেনি ধলাই জেলার আমবাসার মেয়ে অনিতা। অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের জোরে জাতীয় স্তরে সাফল্য অর্জন করে এবার ত্রিপুরার মুখ উজ্জ্বল করল সে।গত মার্চ মাসে মধ্য প্রদেশে অনুষ্ঠিত জাতীয় জুডো প্রতিযোগিতায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক জয় করেছে অনিতা। ত্রিপুরা থেকে অংশগ্রহণকারী ১৯ জন প্রতিযোগীর মধ্যে তার…

Read Full News

এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা কংগ্রেসের

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা ডঃ এন এস হার্দিকরের ১৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি আয়োজিত হয় আলোচনা সভা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। আলোচনায় ডঃ এন এস হার্দিকরের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ…

Read Full News

টেট উত্তীর্ণদের ধরনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা: টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের নিয়োগের দাবিতে আন্দোলন ঘিরে রাজ্যজুড়ে চর্চা অব্যাহত। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় বসে ধরনা কর্মসূচি পালন করেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁদের এই আন্দোলনকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।দীর্ঘ সময় ধরে রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ও নিয়োগের…

Read Full News

পুরনো মোটরস্ট্যান্ডে গ্যাস পাইপলাইনে ফাটল, আতঙ্ক

আগরতলা: পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় কাজ চলাকালীন গ্যাসের পাইপলাইনে ফাটল ধরার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাজের সময় পাইপলাইনে ক্ষতি হওয়ার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Read Full News

কাঁটাতারের পাশেই সম্প্রীতির রথ! বিলোনিয়ার আমজাদ নগরে ইতিহাস গড়তে চলেছে হিন্দু-মুসলিমের মিলন উৎসব

বিলোনিয়া, ১৪ জুলাই: সীমান্তে কাঁটাতার দুই দেশকে আলাদা করেছে, কিন্তু মানুষের হৃদয়ের বন্ধনকে আলাদা করতে পারেনি—এই বার্তাই যেন উঠে আসছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার আমজাদ নগর থেকে। ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা এই এলাকায় এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ‘সম্প্রীতির রথযাত্রা’, যেখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করবেন।আগামী ১৬ জুলাই জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রাকে কেন্দ্র…

Read Full News

Two Women Drug Peddlers Arrested in GRP-RPF Operation at Agartala Railway Station

আগরতলা রেল স্টেশনে জিআরপি-আরপিএফ অভিযানে দুই মহিলা মাদক পাচারকারী গ্রেফতারআগরতলা রেল স্টেশনে যৌথ অভিযান চালিয়ে জিআরপি (গভার্নমেন্ট রেলওয়ে পুলিশ) ও আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) দুই মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ২১.০৬৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা।সূত্রের খবর, পাচারকারীরা গাঁজা দুটি বড় হাতব্যাগে ভরে…

Read Full News

মেয়ের বিয়ের সঞ্চয় উধাও! পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ মেলাঘরে

মেয়ের ভবিষ্যৎ ও বিয়ের কথা ভেবে বছরের পর বছর ধরে জমানো সঞ্চয়। সেই কষ্টার্জিত টাকাই প্রতারণার অভিযোগে উধাও হয়ে যাওয়ায় দিশেহারা মেলাঘরের ইন্দিরা নগরের বাসিন্দা আয়েশা বিবি।অভিযোগ, মেয়ের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য মেলাঘরের ঠাকুরপাড়ার বাসিন্দা এজেন্ট অমর শীলের উপর ভরসা করেছিলেন আয়েশা বিবি। তিনি লেখাপড়া না জানায় পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে তাঁর কাছ…

Read Full News

সিমনায় মরণফাঁদে পরিণত একমাত্র যোগাযোগের রাস্তা, ক্ষোভে ফুঁসছে মাটিয়া এলাকার মানুষ

১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার একমাত্র যোগাযোগের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বর্তমানে তা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। অথচ নতুন রাস্তা নির্মাণ কিংবা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, মাটিয়া এলাকার…

Read Full News

ফটিকরায়ে পোষণ মাস উদযাপন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার বার্তা

ফটিকরায়, ৯ অক্টোবর: গর্ভবতী মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষা এবং যথাযথ পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমারঘাট মহকুমার ফটিকরায় কমিউনিটি হলে পালিত হলো নবম রাষ্ট্রীয় পোষণ মাস ও অঙ্গন মিলন সেবা অনুষ্ঠান।ঊনকোটি জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং আইসিডিএস কুমারঘাট প্রজেক্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পুষ্টির গুরুত্ব এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত…

Read Full News

উদয়পুরে কংগ্রেস-যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল, দিল্লির ঘটনায় কেন্দ্রের তিন মন্ত্রীর পদত্যাগ দাবি

উদয়পুর, ২২ জুলাই: দিল্লিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগের প্রতিবাদে উদয়পুর জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে বুধবার উদয়পুর শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল থেকে প্রতিবাদকারীরা শিক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং গণতান্ত্রিক আন্দোলন দমনের অভিযোগ…

Read Full News