Headlines

উন্নয়নের দাবির আড়ালে করোইল্লা বাড়ির বেহাল চিত্র!

বিলোনিয়া মহকুমার ৩৭ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র ও ২৭ নম্বর পূর্ব হরিপুর-বুড়াতলী কেন্দ্রের মোহিনী নগর পঞ্চায়েতের অন্তর্গত করোইল্লা বাড়ি এডিসি ভিলেজে এখনও সেভাবে পৌঁছায়নি উন্নয়নের ছোঁয়া—এমনই অভিযোগ স্থানীয়দের। ট্রিপল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও এলাকার রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য মৌলিক পরিষেবা নিয়ে ক্ষোভ রয়েছে বাসিন্দাদের মধ্যে। দ্রুত সমস্যাগুলির সমাধান করে উন্নয়নের বাস্তব সুফল মানুষের কাছে পৌঁছে…

Read Full News

পুরনো মোটরস্ট্যান্ডে গ্যাস পাইপলাইনে ফাটল, আতঙ্ক

আগরতলা: পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় কাজ চলাকালীন গ্যাসের পাইপলাইনে ফাটল ধরার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাজের সময় পাইপলাইনে ক্ষতি হওয়ার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Read Full News

ক্লাসেই অসুস্থ ১৩ পড়ুয়া! শ্বাসকষ্টে আতঙ্ক বিলোনিয়ার স্কুলে

বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরের এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকরা।জানা গেছে, সপ্তম শ্রেণির প্রায় ১৩ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যে একজন ছাত্র এবং বাকি ১২ জন ছাত্রী। অসুস্থ পড়ুয়াদের শ্বাসকষ্ট, হাত-পা খিঁচে যাওয়া এবং…

Read Full News

ঝুলন্ত ফুটব্রিজে বড় বড় গর্ত! মেলাঘর-তেলকাজলায় আতঙ্কে পথচারীরা

মেলাঘর, ৮ আগস্ট: দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ফুটব্রিজ। সেতুর বিভিন্ন অংশের স্টিলের পাত নষ্ট হয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই ঝুঁকিপূর্ণ পথ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ।গোমতী নদীর দক্ষিণ পাড়ের পাঁচটি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই…

Read Full News

গণেশ বিসর্জনে উত্তেজনা! দশমীঘাটে মারপিট, গুরুতর আহত ক্লাব সম্পাদক

আগরতলা: গণেশ মূর্তি বিসর্জন চলাকালীন দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আগরতলার দশমীঘাট এলাকা। অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিট ও হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন দশমীঘাট ক্লাবের সম্পাদক মিঠুন সাহা।স্থানীয় সূত্রে জানা যায়, গণেশ মূর্তি বিসর্জনের সময় একটি গাড়িকে ঘিরে প্রথমে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। এরপরই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা…

Read Full News

গর্ভবতীকে নিয়ে দুর্ঘটনা, ‘মীমাংসার চাপ’ অভিযোগ পুলিশের বিরুদ্ধে! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

বিশ্রামগঞ্জ: সড়ক দুর্ঘটনায় ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। আহত শিখা চাকমা বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এদিকে, ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দায়ী পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন তাঁর স্বামী রানা চাকমা।জানা গেছে, করবুক মহকুমার…

Read Full News

ফাঁকা বাড়িতে হানা! তালা ভেঙে স্বর্ণালংকার-নগদ লুট কাঞ্চনপুরে

কাঞ্চনপুর মহকুমার লালজুরি এলাকায় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।জানা গেছে, লালজুরি এলাকার বাসিন্দা নির্মল নাথের বাড়িতে রবিবার দুপুরে এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। বাড়ির মালিক নির্মল নাথ সেই সময় কাঞ্চনপুরে ছিলেন। অন্যদিকে…

Read Full News

এনসিসি ক্যাডেটদের হাতে ড্রোন, সামনে বাধা পেরোনোর চ্যালেঞ্জ — আগরতলায় আসাম রাইফেলসের ব্যতিক্রমী উদ্যোগ

আগামী দিনের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তথা প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আগরতলায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। ২৪ জুন আগরতলা গ্যারিসন গ্রাউন্ডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় বিপুল সংখ্যক এনসিসি ক্যাডেট।আগরতলা ব্যাটালিয়ন, আসাম রাইফেলসের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হাতে-কলমে অভিজ্ঞতা লাভের সুযোগ পায় ক্যাডেটরা— আধুনিক ড্রোন…

Read Full News

অবহেলায় ধ্বংসের পথে উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্র! ক্ষুব্ধ শিল্পী মহল ও সংস্কৃতিপ্রেমীরা

দীর্ঘদিনের দাবি এবং সাংস্কৃতিক জগতের শিল্পী-সাহিত্যিকদের স্বপ্নকে বাস্তবায়িত করতে গড়ে উঠেছিল উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্র। ২০১০ সালের ৪ অক্টোবর তৎকালীন সরকারের উদ্যোগে যার নির্মাণকাজ শুরু হয় এবং ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কিন্তু উদ্বোধনের এক দশক পেরোতেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংস্কৃতিক কেন্দ্র আজ অবহেলা ও অযত্নে…

Read Full News

আগরতলা পুর নিগমের বার্ষিক বাজেট পেশ, উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বৃহস্পতিবার বার্ষিক বাজেট পেশ করা হয়। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র, কর্পোরেটরসহ পুর নিগমের অন্যান্য পদাধিকারীরা।বাজেট পেশ করতে গিয়ে মেয়র দীপক মজুমদার শহরের সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ, পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং আধুনিক নগর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, আগরতলা শহরকে আরও উন্নত…

Read Full News