Headlines

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন স্মার্টসিটির রাস্তা! ক্ষোভে ফুঁসছে খয়েরপুরের বাসিন্দারা

তথাকথিত স্মার্টসিটির উন্নয়নের দাবির মাঝেই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুর কোঅপারেটিভ এলাকা সংলগ্ন রাস্তা। দীর্ঘদিন ধরে জল জমার সমস্যায় নাজেহাল স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট ও আশপাশের এলাকা জলের নিচে চলে যায়। ফলে প্রায় ২০০ থেকে আড়াইশো পরিবারের মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের স্কুলে…

Read Full News

‘জরুরি অবস্থার কালো অধ্যায়’— সংবিধান হত্যা দিবসে প্রদর্শিত প্রামাণ্য চিত্র

আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে “সংবিধান হত্যা দিবস” উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১৯৭৫ সালের জরুরি অবস্থার ঘটনাবলী ও তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম বিতর্কিত ও অন্ধকারময় অধ্যায় হিসেবে বিবেচিত জরুরি অবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয় এই ডকুমেন্টারিতে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ…

Read Full News

পাসিং আউট প্যারেড শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা

নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, প্রশাসনিক কর্তাব্যক্তি এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসনের আধুনিকীকরণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি…

Read Full News

সাব্রুমের ছোটখীলে তাণ্ডব! ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তার দাবিতে থানায় ৮০ পরিবার

সাব্রুমের ছোটখীল এলাকায় লীলাগড় চা বাগানের একাংশ শ্রমিকের বিরুদ্ধে প্রায় ৮০টি পরিবারের বাড়িঘর ও বাগান ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ, হামলায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাবার ও পেঁপে বাগানেও ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।ঘটনার পর আতঙ্কিত পরিবারগুলোর সদস্যরা নিরাপত্তার দাবিতে ছুটে সাব্রুম থানায় আশ্রয় নেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পরিস্থিতি বর্তমানে থমথমে।আক্রান্ত পরিবারগুলোর অভিযোগ,…

Read Full News

ঠাকুরঘরেও চোরের তাণ্ডব! মা লক্ষ্মীর ঘট ভেঙে উধাও ২০ হাজার টাকা, ক্ষোভে ফুঁসছে চড়িলাম

বিশালগড়, নিজস্ব প্রতিনিধি: চুরির হাত থেকে রক্ষা পেল না ঠাকুরঘরও। উত্তর চড়িলাম সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় প্রাক্তন হোমগার্ড কর্মী কৃষ্ণ দত্তের বাড়িতে শুক্রবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চোর ঠাকুরঘরে ঢুকে মা লক্ষ্মীর ঘট ও প্রণামী বাক্স ভেঙে প্রায় ২০ হাজার টাকারও বেশি নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি ঠাকুরঘরও তছনছ করে…

Read Full News

রাজ্যেই মিলবে আধুনিক চিকিৎসা, স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি বিনিয়োগে জোর: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই: ত্রিপুরার প্রতিটি মানুষ যাতে নিজের রাজ্যেই আধুনিক, উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যেই সরকার স্বাস্থ্য পরিকাঠামোর সর্বাঙ্গীণ উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিনিয়োগ এবং অংশীদারিত্ব রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে।শুক্রবার আগরতলায় একটি বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে বক্তব্য…

Read Full News

তাওয়াংয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা সাংসদ বিপ্লব দেবের, পরিদর্শন করলেন যুদ্ধ স্মৃতিসৌধ

তাওয়াং, ১ জুন: ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধে দেশের সুরক্ষায় আত্মোৎসর্গকারী বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অরুণাচল প্রদেশের তাওয়াং ও নুরানাং অঞ্চলের গুরুত্বপূর্ণ যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করলেন ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।পরিদর্শনকালে তিনি Tawang War Memorial-এ গিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের সময় তাওয়াং সেক্টরে দেশের প্রতিরক্ষায় প্রাণ উৎসর্গ করা…

Read Full News

🩸 রক্তদানে মানবিক উদ্যোগ, ডুকলীতে শিবিরে ৭০ জনের অংশগ্রহণ

ডুকলী, সূর্যমণিনগর: মানবিক উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করলেন সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরা। সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত এই শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানা গেছে।শিবিরের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চন্দ্র ভৌমিক, সরকারি কর্মচারী…

Read Full News

আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিপরা স্টুডেন্ট ফেডারেশন

তিপরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের বিভিন্ন দাবি ও অবস্থানও তুলে ধরা হয়।

Read Full News

প্রতিবেশী যুবককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, বামুটিয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ!

বামুটিয়ায় প্রতিবেশী এক যুবককে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাসের ভাই শঙ্কর দাসের বিরুদ্ধে। অভিযোগ, ঘটনার পর বামুটিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।অভিযোগকারীর আরও দাবি, পুলিশ ফাঁড়িতে অভিযোগ জমা দেওয়ার পরও অভিযোগের রিসিভ কপিও দেওয়া হয়নি। ফলে ঘটনার পর পুলিশের…

Read Full News