Headlines

কর্মদিবসেও বন্ধ হারবাং পঞ্চায়েত! হয়রানিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ

মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতে কর্তব্যে গাফিলতির অভিযোগ ঘিরে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ, পঞ্চায়েত সচিবসহ কর্মীদের গাফিলতির কারণে সাধারণ মানুষকে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পেতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।বিশেষ করে সাধারণ পঞ্চায়েতের ROR-এর জন্য মাসের পর মাস পঞ্চায়েতে ঘুরেও কাজ না হওয়ার অভিযোগ উঠেছে। দূরদূরান্ত থেকে বিভিন্ন প্রয়োজনে পঞ্চায়েতে এসে কাজ না করাতে পেরে…

Read More

🌼 ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালিত, আগরতলা টাউন হলে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে এক স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি এবং দলীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানের সূচনায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর জীবন, আদর্শ এবং দেশের শিক্ষা,…

Read More

তিপ্রাল্যান্ডের দাবিতে IPFT-র পথসভা, আগরতলায় মিছিল

তিপ্রাল্যান্ডের দাবিতে ফের সরব হলো ইনডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (IPFT)। সংগঠনের আহ্বানে রবিবার আগরতলার মরা চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা। তার আগে উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে বের করা হয় একটি মিছিল।মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মরা চৌমুহনীতে আয়োজিত পথসভার সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত পথসভা থেকে তিপ্রাল্যান্ডের দাবিতে জোরালো…

Read More

⚡ স্মার্ট মিটার-বিলের প্রতিবাদে দিনভর বিক্ষোভ, রাতে লিখিত আশ্বাসে কাঞ্চনবাড়িতে আন্দোলন প্রত্যাহার

স্মার্ট মিটার বাতিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগে সোমবার দিনভর উত্তাল হয়ে উঠল কুমারঘাট মহকুমার ফটিকরায়ের কাঞ্চনবাড়ি বিদ্যুৎ দপ্তর চত্বর। সকাল ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভে কাঞ্চনবাড়ি ও সংলগ্ন এলাকার বিদ্যুৎ গ্রাহকদের পাশাপাশি স্থানীয় ব্যাটারিচালিত গাড়ি ও ই-রিকশা চালকরাও অংশ নেন।আন্দোলনকারীদের অভিযোগ, স্মার্ট মিটার বসানোর পর থেকেই দ্রুত টাকা শেষ হয়ে…

Read More

‘কার আগে কে যাবে’ প্রতিযোগিতা! ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ, আহত একাধিক

চড়িলাম, ২২ জুন: বেপরোয়া ওভারটেক করতে গিয়ে ভয়াবহ ত্রিমুখী যান সংঘর্ষের ঘটনা ঘটল চড়িলামের বনকুমারি এলাকায়। সোমবার সংঘটিত এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে চলা কয়েকটি গাড়ির মধ্যে ‘কার আগে কে যাবে’ ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব থেকেই ওভারটেকের চেষ্টা করা হয়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।…

Read More

‘রক্ত দিন, জীবন বাঁচান’— বিলোনিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে মানবতার অনন্য দৃষ্টান্ত

বিলোনিয়া, ৩১ জুলাই: “রক্ত দান, মহৎ দান”— এই মানবিক বার্তাকে সামনে রেখেই দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া যোগমায়া কালিবাড়ির নাটমন্দিরে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শুক্রবার সকালে যোগমায়া কালিবাড়ির ১০৩তম দুর্গোৎসব এবং লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রীনের বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে এই শিবিরের আয়োজন করা হয়।শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More

ভিলেজ ভোট ঘিরে কংগ্রেসের অবস্থান স্পষ্ট, মুখ খুললেন প্রদেশ সভাপতি আশীষ সাহা

ত্রিপুরায় আসন্ন ভিলেজ ভোটকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এই পরিস্থিতিতে ভিলেজ ভোট নিয়ে কংগ্রেসের অবস্থান ও দলের প্রস্তুতি সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি ভিলেজ ভোটকে সামনে রেখে দলের রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক প্রস্তুতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। তাঁর…

Read More

গ্রামে পানীয় জল পরিষেবায় বড় পরিবর্তন, চালু হলো নতুন O&M নীতি

নিজস্ব সংবাদদাতা: গ্রামীণ এলাকায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে রাজ্য সরকার প্রথমবারের মতো অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (O&M) নীতি চালু করেছে। কেন্দ্রীয় জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই নীতির মাধ্যমে গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ পর্যায়ে পানীয় জল প্রকল্পের রক্ষণাবেক্ষণ আরও কার্যকর করা হবে।নতুন নীতি অনুযায়ী, ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি (VWSC)-র মাধ্যমে…

Read More

পুরনো মোটরস্ট্যান্ডে নব রূপে নৃসিংহ-রাম জানকি মন্দির, রাম-সীতার মূর্তি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই: রাজধানী আগরতলার পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় নবনির্মিত ও সংস্কারকৃত শ্রী শ্রী নৃসিংহ দেবতা ও শ্রীশ্রী রাম-জানকি মন্দিরে রাম ও সীতার মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন…

Read More

লংতরাই পক্ষের সাংবাদিক সম্মেলন, একাধিক বিষয়ে বক্তব্য

আগরতলায় লংতরাই পক্ষের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সাম্প্রতিক বিভিন্ন বিষয়, সংগঠনের অবস্থান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরা হয়।এদিন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লংতরাই পক্ষের প্রতিনিধিরা। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।সাংবাদিক সম্মেলনে…

Read More