Headlines

২৫ বছরের দুর্গাপূজার স্থান দখলের অভিযোগ, রাস্তায় নেমে বিক্ষোভে অজিত পল্লীর বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি পূজাস্থল দখল ও বিক্রির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকা। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে পূজার ঐতিহ্যবাহী স্থানটি ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন।স্থানীয়দের অভিযোগ, জীবন দে ও সুজিত দত্ত নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পূজার জন্য…

Read More

বিশ্বাস ও ভবিষ্যতের উপর চোরের আঘাত

বিশালগড়ে চুরি কাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য! টার্গেট এবার স্বয়ং দেবী কালী ঠাকুরের মন্দির ও পিএম শ্রী বাইদ্যাদীঘি এইচএস স্কুল। ধার্মিক ও শিক্ষাঙ্গনের পবিত্র স্থানেও হানা চোরের!ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন বাইদ্যাদীঘি শক্তি মাতা সংঘ কালীমন্দিরে। গভীর রাতে মন্দিরের দরজা ভেঙে ঢুকে চোরেরা প্রণামী বাক্স ভেঙে সমস্ত অর্থ হাতিয়ে নেয়। বহু বছর ধরে এই মন্দির এলাকাবাসীর ভক্তি…

Read More

সাব্রুমে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে আবেগঘন পরিবেশে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হলো দক্ষিণ ত্রিপুরার সাব্রুম-এ। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং সাব্রুম নগর পঞ্চায়েতের সহযোগিতায় মঙ্গলবার আনন্দপাড়াস্থিত নজরুল পার্কে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান।কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন রক্ষিত, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন…

Read More

দিল্লিতে ‘Tripura Global Pineapple Festival 2026’-এর শুভ সূচনা, ত্রিপুরার আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার উদ্যোগ

নয়াদিল্লি, ২৭ জুন: দেশের রাজধানী নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হলো Tripura Global Pineapple Festival 2026। ত্রিপুরার সুস্বাদু ও জিআই স্বীকৃত কুইন জাতের আনারসকে আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ড….

Read More

বাবার শেষ স্মৃতির বাইক চুরি, কান্নায় ভেঙে পড়লেন কলেজ পড়ুয়া রূপক বড়ুয়া

শান্তিরবাজার, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক কলেজ পড়ুয়ার মোটরসাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি শুধু একটি বাইক চুরির ঘটনা নয়—রূপক বড়ুয়ার কাছে সেটি ছিল প্রয়াত বাবার শেষ স্মৃতি।জানা গেছে, শনিবার গভীর রাতে বাড়ির বারান্দা থেকে দুষ্কৃতীরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া বাইকটির নম্বর TR08F6492।রূপক বড়ুয়া জানান,…

Read More

‘কার আগে কে যাবে’ প্রতিযোগিতা! ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ, আহত একাধিক

চড়িলাম, ২২ জুন: বেপরোয়া ওভারটেক করতে গিয়ে ভয়াবহ ত্রিমুখী যান সংঘর্ষের ঘটনা ঘটল চড়িলামের বনকুমারি এলাকায়। সোমবার সংঘটিত এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে চলা কয়েকটি গাড়ির মধ্যে ‘কার আগে কে যাবে’ ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব থেকেই ওভারটেকের চেষ্টা করা হয়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।…

Read More

জল সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে স্মারকলিপি, সরব গণতান্ত্রিক নারী সমিতি

আগরতলা: এলাকার পানীয় জল-সহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যার সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশনের সহকারী ইঞ্জিনিয়ার নির্মল কান্তি পালের কাছে স্মারকলিপি প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।সোমবার সংগঠনের প্রতিনিধিরা জল বোর্ডের দপ্তরে গিয়ে সহকারী ইঞ্জিনিয়ারের হাতে দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে এলাকাবাসীর দীর্ঘদিনের পানীয় জল সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান, নিয়মিত…

Read More

১২ ঘণ্টাতেও চিকিৎসক নেই! ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসক সংকটে রোগীদের দুর্ভোগ

কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে ফের সামনে এল চিকিৎসা পরিষেবার বেহাল চিত্র। অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার ৬ থেকে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক রোগীকে দেখতে আসছেন না মেডিসিন বিভাগের চিকিৎসকরা। ফলে চিকিৎসার অপেক্ষায় চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও তাঁদের পরিজনরা।এমনই অভিযোগ উঠেছে পেচারতলের জহর নবোদয় বিদ্যালয়ের ১৩ বছরের এক নাবালিকাকে ঘিরে। পরিবারের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে…

Read More

বাল্যবিবাহ রুখতে ধর্মনগরে কিশোরীদের সচেতনতা কর্মসূচি, গুরুত্ব পেল মানসিক স্বাস্থ্য ও শিক্ষা

ধর্মনগর, ৩০ জুন: কিশোরীদের মধ্যে বাল্যবিবাহের কুফল, শিক্ষার গুরুত্ব এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে মঙ্গলবার ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্যোগ নেয় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ, রাজ্য…

Read More

১০১ বছরেও স্বাবলম্বী! ভাতা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আড়ালিয়ার কানু মিয়া

চড়িলামের আড়ালিয়া এলাকার ১০১ বছর বয়সী প্রবীণ কানু মিয়া দুই মাসের বৃদ্ধ ভাতার ৪ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহাকে ধন্যবাদ জানান।বৃহস্পতিবার চড়িলাম গ্রামীণ ব্যাংক শাখা থেকে ভাতার টাকা তুলে তিনি বলেন, নিয়মিত এই সরকারি সহায়তা পেয়ে তিনি অত্যন্ত খুশি। তাঁর মতে, এই ভাতা দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন মেটাতে…

Read More