আদালত চত্বরে ‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর জয়ধ্বনি, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোটের দাপট
আগরতলা, ১৪ জুনঃ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল প্রকাশের পর আদালত চত্বর জুড়ে দেখা গেল উৎসবের আবহ। কংগ্রেস ও সিপিএম সমর্থিত যৌথ প্ল্যাটফর্ম ‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে।ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকরা আদালত প্রাঙ্গণে একে অপরকে অভিনন্দন জানান। ফুলের মালা, আবির এবং স্লোগানে…
