Headlines

tripuranewshub@gmail.com

মুঙ্গিয়াকামিতে ২৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক দুই

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুঙ্গিয়াকামি রেল স্টেশন রোড এলাকা থেকে ২৯ কেজি শুকনো গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মুঙ্গিয়াকামি রেল স্টেশন রোড দিয়ে যাতায়াত করছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান…

Read Full News

আগরতলায় AILU-র রাজ্য সম্মেলন উপলক্ষে সেমিনার, উপস্থিত বিশিষ্ট আইনজীবীরা

সারা ভারত আইনজীবী ইউনিয়ন (AILU) ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে ১৭৩তম রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার মুক্তধারা হলে এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে উপস্থিত ছিলেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র, AILU-র সর্বভারতীয় সভাপতি তথা সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সিনিয়র অ্যাডভোকেট পি. ভি. সুরেন্দ্রনাথ সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা।অনুষ্ঠানে দেশের…

Read Full News

খুমুলুঙে বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ১২ বাইক ও ২ গাড়িতে

এডিসি সদর খুমুলুঙে বিজেপি কার্যালয়ে দুষ্কৃতীদের হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। প্রকাশ্য দিবালোকে রাধাপুর থানাধীন খুমুলুঙে অবস্থিত বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে।জানা গেছে, হামলায় কার্যালয় চত্বরে থাকা ১২টি বাইক এবং ২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।এদিকে, এডিসি…

Read Full News

ত্রিপুরার উন্নয়নে নতুন উদ্যোগ, মিডিয়া পার্টনারদের সঙ্গে বৈঠকে NEFIT

ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নকে সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পরিকল্পনা তুলে ধরতে সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে North East Financial Inclusion Trust (NEFIT)।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, Bandhan Group of Companies-এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষের স্বপ্ন ও ভাবনাকে সামনে রেখে ত্রিপুরায় দক্ষতা উন্নয়ন, জীবিকা, স্বাস্থ্য পরিষেবা, ইনকিউবেশন সেন্টার, সামাজিক দায়বদ্ধতা ও…

Read Full News

লংতরাই পক্ষের সাংবাদিক সম্মেলন, একাধিক বিষয়ে বক্তব্য

আগরতলায় লংতরাই পক্ষের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সাম্প্রতিক বিভিন্ন বিষয়, সংগঠনের অবস্থান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরা হয়।এদিন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লংতরাই পক্ষের প্রতিনিধিরা। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।সাংবাদিক সম্মেলনে…

Read Full News

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, আশ্বাস মেয়রের

আগরতলার চলমান সংঘের পুকুরপাড় পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার ও রত্না দত্ত। পরিদর্শনের সময় পুকুরপাড়ের উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তাঁরা।পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, পুজোর আগেই পুকুরপাড়ের নির্মাণ ও সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার পর এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।পুকুরপাড়ের উন্নয়ন সম্পন্ন…

Read Full News

বাইক চুরির তদন্তে সাফল্য, ভিটারবন থেকে ৩ সন্দেহভাজন আটক

আগরতলা পশ্চিম থানায় বাইক চুরির ঘটনায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্তে নেমে সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। গতকাল রাতে ভিটারবন এলাকা থেকে তিনজন সন্দেহভাজন চোরকে আটক করার পাশাপাশি একটি বাইক ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।জানা গেছে, অলক চক্রবর্তী নামে এক ব্যক্তি তাঁর বাইক হারিয়ে যাওয়ার ঘটনায় আগরতলা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের…

Read Full News

প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক আগরতলায়

আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস লিগাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান তথা আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি পৃথা দেব পাল, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী, বিধায়ক সুদীপ রায়…

Read Full News

চড়িলামে ইসকন প্রভুর উপর হামলার অভিযোগ, চিকিৎসাধীন হাসপাতালে

চড়িলামে জগন্নাথ আশ্রমের ইসকন প্রভু জনার্ধন গোবিন্দ দাস ওরফে জয়ন্ত দত্তের উপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত প্রভু বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও চড়িলাম জগন্নাথ আশ্রমে ঝুলনযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। অভিযোগ, আশ্রমের প্রভু জয়ন্ত দত্ত চড়িলাম বাজারে ঝুলনযাত্রা আয়োজনের জন্য…

Read Full News

চড়িলামে ঝুলনযাত্রাকে ঘিরে উত্তেজনা, এক সাধুর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ

চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় ঝুলনযাত্রা উৎসবকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায়। উৎসব চলাকালীন এক ব্যক্তির বিরুদ্ধে বিশৃঙ্খলা ও আয়োজকদের সঙ্গে বচসায় জড়ানোর অভিযোগ ওঠে। পরে স্থানীয় ব্যবসায়ী ও উৎসব কমিটির সদস্যরা তাঁকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে ঝুলনযাত্রার…

Read Full News