বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে মামলা
বাইখোড়া সবজি বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান কাইসোরাম রিয়াংয়ের উপর হামলার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, পেশায় মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াং মাংস নিয়ে বাইখোড়া বাজারে যাওয়ার সময় পেছন থেকে দুই যুবক তাঁর উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্তের দাবি, বাইখোড়া বাজারের মরিচ ব্যবসায়ী বিজন ও সুজন…
