৮ কোটির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ! বিক্ষোভে উত্তাল বিলোনিয়া, ঠিকাদারকে কড়া হুঁশিয়ারি মহকুমা শাসকের
দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় ১৪ নম্বরী গ্রামীণ রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায়। রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে ছুটে আসেন বিলোনিয়া মহকুমা শাসক দেবজ্যোতি রায়।জানা গেছে, মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে গাছবাড়িয়া হয়ে উত্তর…
