Headlines

tripuranewshub@gmail.com

রাজদূত ক্লাবের উদ্যোগে তেলিয়ামুড়ায় মেগা বিনামূল্যের স্বাস্থ্য শিবির, উপকৃত শতাধিক মানুষ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তেলিয়ামুড়ার অন্যতম সামাজিক সংগঠন রাজদূত ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার একটি বিনামূল্যের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে এলাকার অসংখ্য মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।শিবিরে রাজধানীর আইএলএস হাসপাতাল থেকে আগত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করেন।…

Read More

ওয়ার্ক অর্ডার উপেক্ষা করে রাস্তার গতিপথ বদলের অভিযোগ, বামুটিয়ায় প্রতিবাদে বিধায়ক ও এলাকাবাসী

বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, জনস্বার্থে নির্ধারিত রাস্তার পরিবর্তে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সুবিধার্থে রাস্তার গতিপথ পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, বামুটিয়া ব্লকের অধীন দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় আকালী মণ্ডলের বাড়ির সামনে থেকে অচলমনি বিশ্বাসের বাড়ি পর্যন্ত একটি নতুন…

Read More

জনস্বার্থে একাধিক দাবিতে জিরানীয়া মহকুমা শাসকের কাছে CPI(M)-এর ডেপুটেশন

বিভিন্ন জনস্বার্থমূলক দাবি ও স্থানীয় সমস্যার সমাধানের দাবিতে CPI(M)-এর জিরানীয়া মহকুমা কমিটির এক প্রতিনিধি দল বৃহস্পতিবার জিরানীয়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে।প্রতিনিধি দলটি মহকুমা এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক বিষয় প্রশাসনের নজরে আনে। পাশাপাশি দ্রুত সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মহকুমা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।ডেপুটেশন প্রদানকালে…

Read More

রাস্তার দাবিতে ক্ষোভে ফুঁসছে চন্দ্রপুর জামতলা মধ্যপাড়া, কর্পোরেটারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আগরতলা পুর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চন্দ্রপুর জামতলা মধ্যপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বহুবার আবেদন ও অভিযোগ জানানোর পরও এলাকার রাস্তার উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয়দের দাবি, গত পাঁচ বছরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ বা সংস্কারের কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন ওয়ার্ডের কর্পোরেটার সোমা মজুমদার। ফলে প্রতিদিন…

Read More

বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতির মিলনমেলা, আগরতলায় শুরু তিন দিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব

বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে আগরতলার ভগৎ সিং যুব আবাসে তিন দিনব্যাপী প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সামাজিক সাংস্কৃতিক সমিতি।বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি অলকা সিনহা, সাধারণ সম্পাদক…

Read More

সিমনায় মরণফাঁদে পরিণত একমাত্র যোগাযোগের রাস্তা, ক্ষোভে ফুঁসছে মাটিয়া এলাকার মানুষ

১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার একমাত্র যোগাযোগের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বর্তমানে তা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। অথচ নতুন রাস্তা নির্মাণ কিংবা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, মাটিয়া এলাকার…

Read More

দক্ষিণ জয়নগরে উন্নয়নকাজে গতি আনতে মাঠে মেয়র দীপক মজুমদার, সরেজমিনে পরিদর্শন রাস্তা-ড্রেনের

রাজধানী আগরতলার দক্ষিণ জয়নগর এলাকার চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর ও পুর নিগমের সংশ্লিষ্ট আধিকারিকরা।পরিদর্শনের সময় আগরতলা বর্ডার গোলচক্র সংলগ্ন বাইপাস রোড, দক্ষিণ জয়নগরের বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক এবং ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ ঘুরে দেখা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা…

Read More

NEET দুর্নীতি ও সরকারি স্কুল বেসরকারিকরণের প্রতিবাদে AIDSO-র বিক্ষোভ, সরব শিক্ষার্থীরা

NEET পরীক্ষাকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগ এবং রাজ্যের সরকারি স্কুল বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)।বৃহস্পতিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় অবস্থিত সিটি সেন্টারের সামনে সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে…

Read More

প্রেমিকের হাত ধরে নববধূর পলায়ন, ক্ষোভে প্রেমিকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ! উত্তাল সোনামুড়া

সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন নতুন বাজার এলাকায় প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিয়ের কয়েকদিনের মধ্যেই এক নববধূ তার দীর্ঘদিনের প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে মেয়ের পরিবারের লোকজন প্রেমিকের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে।স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাজার এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন মজুমদারের ছেলে আরিফ…

Read More

বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল সিমেন্ট বোঝাই বোলেরো, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল শান্তিরবাজারে

শান্তিরবাজার, ১৮ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় একটি সিমেন্ট বোঝাই বোলেরো গাড়ি উল্টে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সড়ক দিয়ে যাওয়ার সময় TR08 A1719 নম্বরের বোলেরো গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।জানা গেছে, গাড়িটি সিমেন্ট বোঝাই করে শান্তিরবাজারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় গাড়িতে চালক ছাড়াও একজন সহ-চালক উপস্থিত ছিলেন।…

Read More