Headlines

tripuranewshub@gmail.com

বিদ্যুৎ ইস্যুতে সদর জেলা কংগ্রেসের গণধর্না, বেসরকারিকরণ বিল প্রত্যাহার ও স্মার্ট মিটার বাতিলের দাবি

রাজ্যের বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার আগরতলার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে একটি গণধর্না কর্মসূচির আয়োজন করা হয়।ধর্না কর্মসূচিতে বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার, স্মার্ট মিটার ব্যবস্থা বাতিল, রাজ্য বিদ্যুৎ নিগমে অভিযোগ ওঠা দুর্নীতি রোধ, ভেঙে পড়া বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন এবং অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল ও বিভিন্ন…

Read Full News

শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী পালন, বিজেপি প্রদেশ কার্যালয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে বিজেপি প্রদেশ কার্যালয়ে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়সহ দলের অন্যান্য বিধায়ক, পদাধিকারী ও কর্মীরা। বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর…

Read Full News

রামনগর স্পোর্টিং ক্লাবের বনমহোৎসব! চারা রোপণে মেয়র দীপক মজুমদার

আগরতলা: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রামনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বনমহোৎসব ও চারা গাছ রোপণ কর্মসূচি। রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, ক্লাব সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র ও এলাকার বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক…

Read Full News

টেট থেকে অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক মিছিল! সিনিয়র শিক্ষকদের পক্ষে সরব যৌথ শিক্ষক সংগঠন

আগরতলা: সিনিয়র শিক্ষকদের টেট (TET) সংক্রান্ত দাবিকে সামনে রেখে আগরতলার রাজপথে বৃহৎ শিক্ষক মিছিল ও সমাবেশের আয়োজন করেছে TGTA (H.B. Road) এবং TTA (H.B. Road)। যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু শিক্ষক অংশগ্রহণ করেন।সংগঠনগুলির দাবি, কেন্দ্র সরকার যেন অর্ডিন্যান্সের মাধ্যমে সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়। তাঁদের মতে,…

Read Full News

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গণধর্না, সরব সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ

আগরতলা: চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রবিবার আগরতলা সার্কিট হাউজের সামনে গান্ধী মূর্তির পাদদেশে গণধর্নার আয়োজন করে সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটি।ধর্না কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা দাবি করেন, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। তাঁদের মতে, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে…

Read Full News

মনশ্রী দেবনাথের পাশে রাজ্যসভার সাংসদ! আর্থিক সহায়তার পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আবেদন

আগরতলা: দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রাজ্যের কন্যা মনশ্রী দেবনাথের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার বাধারঘাটস্থিত মনশ্রীর বাসভবনে গিয়ে তিনি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এই সময় সাংসদ মনশ্রীর চিকিৎসার জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনে সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রী…

Read Full News

নাবালিকা নিখোঁজের অভিযোগে পরিবারে ক্ষোভ! দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ বাবা

বাইখোড়া: বাইখোড়া থানাধীন স্বদেশনগর এলাকার এক নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় দ্রুত উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন তাঁর পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবারের দাবি, গত ২৩ জুন প্রাইভেট টিউশনে যাওয়ার পথে নাবালিকা নিখোঁজ হয়। ওইদিনই পরিবারের পক্ষ থেকে বাইখোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে দীর্ঘ…

Read Full News

২২ জুলাই থেকে শুরু ঐতিহ্যবাহী খারচি মেলা! ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচি, বিতরণ হবে ১,০০০ গাছের চারা

খয়েরপুর: আগামী ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী খারচি মেলা। এবারের মেলায় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ হিসেবে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে দর্শনার্থীদের মধ্যে প্রায় ১,০০০টি গাছের চারা বিতরণ করা হবে।রবিবার খয়েরপুর চতুর্দশ দেবতা বাড়ি সংলগ্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসে…

Read Full News

মনুশ্রীর চিকিৎসায় মানবিক মুখ্যমন্ত্রী! সরকারি উদ্যোগের বিস্তারিত জানাল প্রশাসন

আগরতলা: গুরুতর অসুস্থ শিশু মনুশ্রী চৌধুরীর চিকিৎসার ক্ষেত্রে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। মনুশ্রীর চিকিৎসার জন্য সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।উল্লেখ্য, গত ২৪ জুন অনুষ্ঠিত ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচিতে মনুশ্রী চৌধুরী তার মা-বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসা-সহায়তার আবেদন জানান। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের…

Read Full News

‘শিক্ষা ও কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে লড়াই’— ডুকলিতে ডিওয়াইএফআই-এর বিভাগীয় কনভেনশন, মনুশ্রীর পরিবারকে আর্থিক সহায়তা

আগরতলা: শিক্ষা, কর্মসংস্থান এবং নেশামুক্ত সমাজ গড়ার আহ্বানকে সামনে রেখে বড়দোয়ালি কৃষ্টি ভবনে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই-এর ডুকলি বিভাগীয় কমিটির কনভেনশন। ‘শিক্ষা ও কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে লড়াই তীব্র করুন— ডিওয়াইএফআই-এর সদস্য হোন’— এই স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত কনভেনশনে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি লক্ষ্য করা যায়।ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বক্তব্য রাখেন…

Read Full News