Headlines

tripuranewshub@gmail.com

🎓 কৃতী পড়ুয়াদের সম্মান জানিয়ে সংবর্ধনা, রানীবাজারে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগ

আগরতলা, ৪ জুলাই: ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রানীবাজারের গীতাঞ্জলি হলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের ফুল,…

Read Full News

🛣️ তেলিয়ামুড়ায় উন্নয়নের নতুন দিগন্ত, দেড় কিমি সড়ক প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

তেলিয়ামুড়া, ৪ জুলাই: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তেলিয়ামুড়া চাকমাঘাট সিআরপিএফ ক্যাম্প থেকে বীরেন্দ্র দাসের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করা হলো। শনিবার ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করেন।শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা। বহু বছর…

Read Full News

🩸 রক্তদানে মানবতার বার্তা, সাংবাদিকদের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং পশ্চিম জেলা কমিটির বিশেষ অধিবেশন। সমাজসেবামূলক এই কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্যান্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, মন্ত্রী সুশান্ত…

Read Full News

🚨 শ্রীনগরে ফের দুঃসাহসিক চুরি! শিক্ষকের বাড়ি থেকে ১০ ভরি সোনা-নগদ উধাও, পুলিশের ভূমিকায় প্রশ্ন

আগরতলা, ৪ জুলাই: রাজধানীর শ্রীনগর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আনন্দনগর গার্লস হোস্টেল এবং আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আনন্দনগর পাঁচ নম্বর পাড়ায়।অভিযোগ অনুযায়ী, শুক্রবার গভীর রাতে স্কুলশিক্ষক বোপেশ দেবনাথের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা ঘুমিয়ে…

Read Full News

⚡ নতুন ইলেকট্রিক MEMU ট্রেনের শুভ সূচনা, আগরতলা–করিমগঞ্জ রুটে যাত্রার সবুজ সংকেত

আগরতলা, ৪ জুলাই: উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগে নতুন সংযোজন হিসেবে আগরতলা–করিমগঞ্জ রুটে নতুন ইলেকট্রিক MEMU ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এই ট্রেন পরিষেবার উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, যিনি সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির শুভ সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই নতুন ইলেকট্রিক MEMU ট্রেন চালুর ফলে ত্রিপুরা ও আসামের মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত এবং…

Read Full News

নরসিংগড় ল’ কলেজ নির্মাণস্থলে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে উঠল একাধিক প্রশ্ন

নরসিংগড় ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত শ্রমিক অসমের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংগড় ল’ কলেজ ও নরসিংগড় মানসিক হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে…

Read Full News

‘ড্রাগসকে না’— প্রয়াস কর্মসূচিতে ছাত্রছাত্রীদের শপথ, সচেতনতায় বিশ্রামগঞ্জ থানার ওসি

ছাত্রছাত্রীদের মাদকাসক্তি, সাইবার অপরাধ, সড়ক নিরাপত্তা এবং বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করতে প্রয়াস কর্মসূচির আয়োজন করা হয় জম্পুই জলা বিদ্যালয় পরিদর্শকের অধীন উজান পাথালিয়া ঘাট ইংলিশ মিডিয়াম এস বি স্কুল এবং মলসমবাড়ি ইংলিশ মিডিয়াম এস বি স্কুলে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মাদকের কুফল তুলে ধরে সকলকে ড্রাগস থেকে দূরে…

Read Full News

জাতীয় সড়কের জমি খালি করতে ৬৭ ব্যবসায়ীকে চূড়ান্ত নির্দেশ, দোকান পরিদর্শনে প্রশাসন

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে গতি আনতে উচ্ছেদ নোটিশপ্রাপ্ত ৬৭ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করল সিপাহীজলা জেলা প্রশাসন। বৈঠকের পর ব্যবসায়ীদের দোকানঘর পরিদর্শন করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত এবং বিশালগড় মহকুমা শাসক বিংকি সাহা।পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের জাতীয় সড়কের নির্ধারিত জায়গা থেকে অতি দ্রুত দোকানঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন…

Read Full News

১০ জুলাই থেকে গোমতীতে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু, প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক

আগরতলা, ৩ জুলাই: আগামী ১০ জুলাই থেকে গোমতী জেলায় সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হতে চলেছে। এই কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার মহাকরণের ভিডিও কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন মহকুমা শাসক (এসডিএম) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা অংশ…

Read Full News

খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল জিবি হাসপাতাল! গাইনি OPD-তে পাখা, পানীয় জল ও বসার ব্যবস্থা

আগরতলা, ৩ জুলাই: সংবাদমাধ্যমে সমস্যা প্রকাশ্যে আসার পর অবশেষে পদক্ষেপ নিল জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের গাইনি ওপিডিতে (OPD) রোগী ও তাঁদের পরিজনদের সুবিধার্থে নতুন পাখা, বিশুদ্ধ পানীয় জল এবং পর্যাপ্ত বসার ব্যবস্থা করা হয়েছে।দীর্ঘদিন ধরে গাইনি ওপিডিতে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব নিয়ে রোগী ও তাঁদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠছিল। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হাসপাতাল…

Read Full News