আগরতলায় নতুন সিভিল হাসপাতাল উদ্বোধনের কাউন্টডাউন, শেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব
রাজধানী আগরতলা শহরবাসীর জন্য বড় স্বাস্থ্য পরিকাঠামো হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে কাঁসারপট্টিতে নির্মিত নতুন সিভিল হাসপাতাল। আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তার আগে হাসপাতালের শেষ মুহূর্তের প্রস্তুতি ও পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ স্বাস্থ্য দফতর…
