Headlines

tripuranewshub@gmail.com

মনুঘাট টেন্ডার কাণ্ডে নতুন বিতর্ক! বিজেপির রি-টেন্ডার দাবি, দায়িত্বপ্রাপ্ত অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন

মনুঘাট জোনাল অফিসে বাৎসরিক ডাক (টেন্ডার) প্রক্রিয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক ২৪ ঘণ্টা পরেও থামার নাম নিচ্ছে না। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টেন্ডার জমা দিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি কর্মীরা।অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ে বিজেপি সমর্থিত অংশগ্রহণকারীরা টেন্ডার সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও ফর্ম জমা দেওয়ার উদ্দেশ্যে…

Read Full News

“সিপাহীজলায় ফুটবলের প্রতিভা খোঁজ! অনূর্ধ্ব-১৩ ও ১৭ জেলা বাছাইয়ে তরুণদের দাপট”

নিজস্ব প্রতিনিধি | সোনামুড়া, ১৩ জুন:তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং আগামী দিনের জেলা দল গঠনের লক্ষ্যে শনিবার সোনামুড়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে সিপাহীজলা জেলা ভিত্তিক ফুটবল আসর ও সিলেকশন মিট।এই প্রতিযোগিতায় সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড় এবং জম্পুইজলা মহকুমা থেকে বিপুল সংখ্যক প্রতিভাবান ফুটবলার অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শন…

Read Full News

“জুমের জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা! হেজামারায় আহত একাধিক, থানায় অভিযোগ”

নিজস্ব প্রতিনিধি | মোহনপুর, ১৩ জুন:সিধাই থানার অধীন হেজামারা ব্লকের অর্থ চন্দ্র পাড়া এলাকায় জুমের জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার।অভিযোগ অনুযায়ী, হেজামারা ব্লকের বাল্যছড়া এলাকার বাসিন্দা কিরণ মালা দেববর্মা ও…

Read Full News

“স্পেশাল ব্রাঞ্চের তথ্যে বড়সড় সাফল্য! পিস্তল-কার্তুজ-গাঁজাসহ গ্রেফতার উত্তম দে”

মোহনপুর প্রতিনিধি | মোহনপুর, ১৩ জুন:স্পেশাল ব্রাঞ্চের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সিধাই থানার অন্তর্গত মনতলা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানে এক নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সিমনা বিধানসভা এলাকার মনতলায় অবস্থিত একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।…

Read Full News

“রাজনৈতিক হিংসায় নিহত সহিদ মিয়ার পরিবারের আর্তি — বাঁচার আশায় সরকারি চাকরির দাবি”

নিজস্ব প্রতিনিধি:২০২২ সালের ৩০ নভেম্বর চড়িলাম বাজারে প্রকাশ্য দিবালোকে সংঘটিত রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছিলেন ৭৮ বছর বয়সী সহিদ মিয়া। ঘটনার কয়েক বছর পেরিয়ে গেলেও আজও তাঁর পরিবার সরকারি কোনো সহায়তা বা পুনর্বাসনের সুযোগ পায়নি বলে অভিযোগ উঠেছে। চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটানো পরিবারটি এবার রাজ্য সরকারের কাছে একটি সরকারি চাকরির দাবি জানিয়েছে।শনিবার সকালে চড়িলাম…

Read Full News

“সেকেরকোট বাজারে মানিক দাসকে ঘিরে বিতর্ক! বহিষ্কার ও দোকান বন্ধের দাবিতে ব্যবসায়ীদের ডেপুটেশন”

নিজস্ব প্রতিনিধি, আমতলী:আমতলী থানার অধীন সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ী মানিক দাসকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাজার কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের একাংশ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।অভিযোগকারীদের দাবি, মানিক দাস দীর্ঘদিন ধরে বাজারে অবৈধভাবে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এসব বিষয়ে প্রশাসনের দৃষ্টি…

Read Full News

“মিথ্যা ডেপুটেশনের অভিযোগ! প্রাণনাশের আশঙ্কায় মুখ খুললেন ব্যবসায়ী মানিক দাস”

আগরতলা, প্রতিনিধি:চৌমুহনী বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। আমতলী থানার অন্তর্গত সূর্যমণিনগর এলাকার প্রতিষ্ঠিত কাঠ ব্যবসায়ী মানিক কুমার দাস অভিযোগ করেছেন, তাঁর ব্যবসা ও স্থায়ী দোকান দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানিক কুমার দাস জানান, চৌমুহনী বাজারে তাঁর বৈধ ও স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।…

Read Full News

সরকারি জলের মেশিনে একার দখল! পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে ক্ষোভে ফুঁসছে কাঞ্চনমালা

বিশালগড়, ১৩ জুন: সরকারের ‘জল জীবন মিশন’ প্রকল্পের মূল লক্ষ্য প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু সেই প্রকল্পের বাস্তব চিত্রের সম্পূর্ণ বিপরীত দৃশ্য ধরা পড়েছে বিশালগড়ের কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায়। নিজের ক্ষমতার অপব্যবহার করে পাড়ার সাধারণ মানুষের জন্য সরকারি পানীয় জলের সুবিধা বন্ধ করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর…

Read Full News

তাবিজের ফাঁদে প্রতারণা! আগরতলায় ভণ্ড সাধুকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন যুবক

আগরতলা, ১৩ জুন: সাধুর বেশে প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা সামনে এল আগরতলা শহরে। খাবারের জন্য সাহায্য চাওয়ার অজুহাতে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের দুই ব্যক্তির বিরুদ্ধে। তবে সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে অভিযুক্তদের খুঁজে বের করে শেষ পর্যন্ত পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেন প্রতারিত যুবক শুভজিৎ রায় চৌধুরী।জানা গেছে,…

Read Full News

অফিস লেন অপহরণ মামলায় বড় সাফল্য! পশ্চিম থানার জালে ধরা পড়ল মাস্টারমাইন্ড

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা অপহরণ মামলার তদন্তে বড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। মামলার মূল ষড়যন্ত্রকারী তথা ‘মাস্টারমাইন্ড’কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায়।শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ঘটনার পর থেকেই পশ্চিম থানার পুলিশ বিশেষ তদন্ত শুরু করে। বিভিন্ন…

Read Full News