Headlines

tripuranewshub@gmail.com

উদয়পুরে বিজেপি কর্মী অপহরণ করে মারধরের অভিযোগ! তিপ্রা মথার সমর্থকদের বিরুদ্ধে চাঞ্চল্য

উদয়পুর, ১৫ জুন: গোমতী জেলার উদয়পুরের গর্জি এলাকায় এক বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে তিপ্রা মথার সংখ্যালঘু সেলের কয়েকজন কর্মী-সমর্থকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।আক্রান্ত বিজেপি কর্মীর নাম রাজু দে। অভিযোগ অনুযায়ী, রবিবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার পথে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে…

Read Full News

সাত সকালে তেলিয়ামুড়ায় মর্মান্তিক মৃত্যু! বাথরুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

তেলিয়ামুড়া, ১৫ জুন: সাত সকালে ফের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এলো তেলিয়ামুড়া মহকুমায়। বাড়ির বাথরুমে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা লিটন চৌধুরীর স্ত্রী সরস্বতী চৌধুরী ওরফে মন্টি চৌধুরী (৩০) সোমবার সকালে নিজ বাড়ির বাথরুমে স্নান করতে যান।…

Read Full News

🚨 কেমতলীতে টমটমে ১৪ কেজি গাঁজা! মেলাঘর পুলিশের জালে চালক

মেলাঘর, ১৫ জুন: রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল মেলাঘর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি টমটম থেকে ১৪ কেজিরও বেশি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে টমটমের চালককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মেলাঘর থানার অধীন কেমতলী মোল্লা মুরা এলাকায় সন্দেহভাজন একটি টমটম গাড়িকে আটক করে পুলিশ।…

Read Full News

বটতলীতে রাস্তার কাজে ‘ব্রেক’! গ্রামবাসীদের বিক্ষোভে থমকাল কার্পেটিং, পুলিশের আশ্বাসে মিটল উত্তেজনা

মেলাঘর–সোনামুড়া মূল সড়কের বটতলী এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে রবিবার রাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীদের বাধার মুখে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কার্পেটিংয়ের কাজ। পরে পুলিশের হস্তক্ষেপ ও সমস্যার সমাধানের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কাজ শুরু হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূল সড়কের সঙ্গে গ্রামের রাস্তার সংযোগ স্থাপন এবং দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে সুরক্ষা রেলিং বসানোর…

Read Full News

ইনসিস্কাইয়ের নাম ভাঙিয়ে চাকরির টোপ! ভুয়া নিয়োগে বেকারদের লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ

আগরতলা, ১৫ জুন: ত্রিপুরার অন্যতম পরিচিত আইটি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেড-এর নাম ও ফোন নম্বর ব্যবহার করে চাকরি দেওয়ার নামে বেকার যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রিন্ট মিডিয়া এবং ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি আদায়ের মাধ্যমে এই জালিয়াতি চালানো হচ্ছে বলে অভিযোগ।সংস্থার দাবি, প্রীতম দাস…

Read Full News

মনীষা দাসের রহস্যমৃত্যুতে শোকের ছায়া, স্বচ্ছ তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস শান্তিনিকেতন মেডিকেল কলেজের

আগরতলা, জুন ১৪ঃ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলের কেয়ারটেকার মনীষা দাসের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা প্রতিষ্ঠানজুড়ে। তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী, ছাত্রছাত্রী এবং পরিচিত মহলে তৈরি হয়েছে গভীর বিষাদের আবহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষও তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।গত বুধবার রাতে কলেজ ক্যাম্পাসের…

Read Full News

বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে! থানায় গিয়েও মেলেনি সুরাহা, ক্ষোভ সেকেরকোটে

আগরতলার আমতলী থানার অন্তর্গত সেকেরকোট নেতাজী সুভাষ কলোনি সাব-সেন্টার সংলগ্ন এলাকায় এক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে তাঁরই ছোট ছেলে বাচ্চু সরকারের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে দীর্ঘদিন ধরেই ওই বৃদ্ধা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ। সম্প্রতি ছোট ছেলে বাচ্চু সরকার তাঁকে মারধর…

Read Full News

ভিক্ষা চাইতে এসে ২৮ হাজার টাকার মোবাইল উধাও! বিশ্রামগঞ্জের দোকানে ধরা পড়ল চুরির কৌশল

বিশ্রামগঞ্জ বাজারে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। ভিক্ষা চাইতে এসে এক ব্যক্তি দোকানের কাউন্টার থেকে প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ বাজারের পরিচিত মোবাইল শোরুম ‘মাহি এন্টারপ্রাইজ’-এ।দোকান সূত্রে জানা গেছে, দোকানের মালিক শুভম দেবনাথের প্রতিষ্ঠানে ওই ব্যক্তি ভিক্ষার উদ্দেশ্যে প্রবেশ করে।…

Read Full News

মোদি সরকারের ১২ বছর পূর্তি উদযাপন, রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবিরে এক মঞ্চে সর্বানন্দ সোনোয়াল ও ডঃ মানিক সাহা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে রবিবার আগরতলার রবীন্দ্র ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাফল্য তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রীসভা…

Read Full News

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফল ঘিরে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়া

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল প্রকাশের পর এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি নির্বাচনের রায়কে আইনজীবী সমাজের গণতান্ত্রিক মতামতের প্রতিফলন বলে উল্লেখ করেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, বার অ্যাসোসিয়েশন নির্বাচন শুধুমাত্র একটি সংগঠনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং এটি আইনজীবীদের আশা-আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ। নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তাঁদের…

Read Full News