Headlines

tripuranewshub@gmail.com

‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর মনোনয়ন দাখিল, ২৯ মে পর্যন্ত জমা নেওয়া হবে ফর্ম

কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত ‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর তরফে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করলেন। এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।নির্বাচনী সূচি অনুযায়ী, আগামী ২৯ মে পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। এরপর ৩০ মে মনোনয়ন পত্রের পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রিটার্নিং অফিসার পুলক…

Read Full News

বিশ্রামগঞ্জে ফের বাইক চুরি! শ্রমজীবী পরিবারের একমাত্র ভরসা উধাও

বিশ্রামগঞ্জ থানা এলাকায় যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বাইক চুরি। এবার চুরির শিকার হলেন রাজমিস্ত্রির যোগালি কাজ করে সংসার চালানো ৫০ বছর বয়স্ক বুদ্ধ দেববর্মা। তাঁর বাজাজ পালসার বাইকটি ঘর থেকে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায়।জানা যায়, প্রতিদিনের মতো বাইকটি বাড়ির সামনে রেখে ঘুমাতে যান বুদ্ধ দেববর্মা। সকালে ঘুম…

Read Full News

৮০ বছরেও মেলেনি সরকারি ভাতা! অসহায় বিধবা শম্ভু লক্ষ্মী দেববর্মার আর্তি

সরকারি সামাজিক ভাতার আশায় দিনের পর দিন অপেক্ষা করেও এখনও বঞ্চিত ৮০ বছরের স্বামীহারা শম্ভু লক্ষ্মী দেববর্মা। তাঁর বাড়ি জম্পুইজলা এলাকার অমরেন্দ্রনগর ভিলেজে। বার্ধক্যের ভার আর চরম আর্থিক অনটনের মধ্যেই মানবেতর জীবনযাপন করছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, বহুবার আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও সরকারি ভাতার সুবিধা পাননি শম্ভু লক্ষ্মী দেববর্মা। বয়সের ভারে কাজ করতেও…

Read Full News

ড্রেনের উপর গড়ে উঠল ডায়াগনস্টিক সেন্টার! আমবাসা-কমলপুর সড়কে বিস্ফোরক অভিযোগ

আমবাসা থেকে কমলপুর যাওয়ার মূল সড়কের পাশে ড্রেনের উপর নির্মিত হয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টার—এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে এলাকায়। অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার বিধায়ক চিত্ত দেববর্মা।বিধায়ক চিত্ত দেববর্মা জানান, সরকারি নিয়ম উপেক্ষা করে ড্রেনের উপর এধরনের নির্মাণ সাধারণ মানুষের চলাচল ও জলনিকাশী ব্যবস্থার জন্য বড় সমস্যার কারণ…

Read Full News

ফের বাড়ল সিএনজি-পিএনজির দাম, চাপে সাধারণ মানুষ

আবারও বৃদ্ধি পেল সিএনজি (CNG) এবং পিএনজি (PNG)-র দাম। নতুন মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ থেকে শুরু করে গৃহস্থালির রান্নার খরচ—সব ক্ষেত্রেই বাড়তি চাপের মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ।জ্বালানি সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের ওঠানামা এবং সরবরাহ ব্যয়ের বৃদ্ধির কারণেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামের ফলে শহরাঞ্চলে সিএনজি চালিত গাড়ির যাত্রী…

Read Full News

দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মানিক সাহার, ত্রিপুরার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী Narendra Modi-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Manik Saha। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে ত্রিপুরার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করে জানান, ত্রিপুরার উন্নয়নমূলক প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা…

Read Full News

বিএসএফের গুলিতে আহত রুবেল মিয়ার মৃত্যু, ৭ দিন পর জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস

মধ্য বক্সনগর এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হওয়া রুবেল মিয়ার অবশেষে মৃত্যু হয়েছে। দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আগরতলার গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল (জিবি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জানা গেছে, কয়েকদিন আগে মধ্য বক্সনগর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে গুরুতরভাবে আহত হন রুবেল মিয়া। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার…

Read Full News

ভিআইপি রাস্তায় প্রলেপ, শহরের বাকি রাস্তা বেহাল! ক্ষোভে ফুঁসছেন আগরতলাবাসী

আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বেহাল অবস্থাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, স্মার্ট সিটি প্রকল্পের কর্মকর্তারা শুধুমাত্র ভিআইপি রাস্তাগুলিতে সাময়িক প্রলেপ দিয়ে মিডিয়ার সামনে উন্নয়নের ছবি তুলে ধরতে ব্যস্ত, অথচ শহরের অধিকাংশ রাস্তার বাস্তব চিত্র অত্যন্ত করুণ।বিশেষ করে দুর্গা চৌমুহনী থেকে বড়জলা পর্যন্ত রাস্তার অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে দিনদিন। রাস্তার…

Read Full News

নজরুল কলাক্ষেত্রে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন, উপস্থিত উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার নজরুল কলাক্ষেত্র-এ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ বিশিষ্ট অতিথিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্য অনুরাগীরা।অনুষ্ঠানের সূচনায় কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর…

Read Full News

রবীন্দ্র ভবনে ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম, উপস্থিত অর্থ পরিষেবা বিভাগের সচিব এম. নাগরাজু

ভারত সরকারের অর্থ পরিষেবা বিভাগের সচিব এম. নাগরাজু মঙ্গলবার আগরতলার রবীন্দ্র ভবন-এ অনুষ্ঠিত রাজ্য স্তরের ব্যাঙ্কার্স কমিটির ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশাসনিক ও ব্যাংকিং মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ…

Read Full News