Headlines

⚡ “বিদ্যুৎ বিল মানি না”—ভূতুরিয়ায় বিদ্যুৎ দপ্তর ঘেরাও, তিপরা মথার বিক্ষোভ

অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগ তুলে ভূতুরিয়া বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল তিপরা মথা দলের মাইনোরিটি সেল। বিদ্যুৎ বিলের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ এবং বিল সংক্রান্ত জবাবদিহির দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়।বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা না করেই বিদ্যুৎ…

Read Full News

📰 গাড়ি রাখা নিয়ে বচসা, যুবকের উপর হামলার অভিযোগ উদয়পুরে

উদয়পুর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুরের খিলপাড়া এলাকায়। ঘটনায় আহত হয়েছেন ফুলকুমারী এলাকার বাসিন্দা শুভদীপ দাস।জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ১১টা ৫৫ মিনিট নাগাদ পালটানা এলাকার একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে খিলপাড়া সিএনজি স্টেশনের কাছে গাড়ি থামিয়ে একটি দোকানে যান শুভদীপ। অভিযোগ, গাড়ি…

Read Full News

রাতের আঁধারে হনুমান মূর্তিতে ভাঙচুরের অভিযোগ, শচীন্দ্রলাল এলাকায় উত্তেজনা ও পথ অবরোধ

রাজধানীর শহরতলির শচীন্দ্রলাল এলাকার চারিপাড়ায় হনুমান মূর্তি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হনুমান মূর্তির মুন্ডচ্ছেদ করে পালিয়ে যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ দেখা দেয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করেন। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।বিশ্ব হিন্দু পরিষদের নেতারাও ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অভিযুক্তদের…

Read Full News

ড্রেনের উপর গড়ে উঠল ডায়াগনস্টিক সেন্টার! আমবাসা-কমলপুর সড়কে বিস্ফোরক অভিযোগ

আমবাসা থেকে কমলপুর যাওয়ার মূল সড়কের পাশে ড্রেনের উপর নির্মিত হয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টার—এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে এলাকায়। অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার বিধায়ক চিত্ত দেববর্মা।বিধায়ক চিত্ত দেববর্মা জানান, সরকারি নিয়ম উপেক্ষা করে ড্রেনের উপর এধরনের নির্মাণ সাধারণ মানুষের চলাচল ও জলনিকাশী ব্যবস্থার জন্য বড় সমস্যার কারণ…

Read Full News

বুলেট ক্লাবের ৫০তম দুর্গাপূজার খুঁটি পূজা, থাকছে বিশেষ থ্রিডি লাইটের আকর্ষণ

তেলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব হিসেবে পরিচিত বুলেট ক্লাবের দুর্গাপূজা এবার পা রাখল ৫০তম বর্ষে। এই উপলক্ষে বুধবার পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ৫০তম দুর্গাপূজার খুঁটি পূজা।খুঁটি পূজা শেষে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রবীণ সদস্যদের হাত দিয়ে এ বছরের দুর্গাপূজার থিমের ছবি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।বুলেট ক্লাবের সম্পাদক পার্থ সারথি রায় জানান, এবছর ক্লাবের দুর্গাপূজা ৫০তম…

Read Full News

সিপাহীজলায় সরস মেলার শুভ উদ্বোধন, স্বাবলম্বী মহিলাদের উদ্যোগ প্রশংসিত

সিপাহীজলা জেলা প্রশাসন ও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে সিপাহীজলা জেলা ভিত্তিক দ্বিতীয় সরস মেলা মঙ্গলবার বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে উদ্বোধন হয়। রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে তিনদিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে তিনি মেলার শুভ উদ্বোধন করেন।এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত,…

Read Full News

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ডে ভাড়া এবং মালপত্র পরিবহনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগকে ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলও ব্যাহত হয়।অভিযোগ অনুযায়ী, আক্রান্ত ব্যবসায়ীর নাম শোভম দেব। তিনি নয়াপাড়া মোটরস্ট্যান্ডে গাড়ি ভাড়া এবং মালপত্র বহনের খরচ নিয়ে কয়েকজন অটোচালক বা…

Read Full News

ওভারটেকের সময় গাড়ির ধাক্কা, প্রাণ গেল ৬৫ বছরের মহিলার!

কামালঘাট: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটেছে লেফুঙ্গা থানাধীন আগরতলা–খোয়াই ১০৮(বি) জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, ওভারটেক করার সময় একটি কুইজার গাড়ি মিনা রাণী ঘোষ নামে প্রায় ৬৫ বছর বয়সি এক মহিলাকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা…

Read Full News

মাছের জালে বিষধর কেউটে! গ্রামবাসীদের সচেতনতায় রক্ষা পেল বিরল প্রাণ

কৈলাসহরের গৌরনগর আর.ডি. ব্লকের অন্তর্গত লাঠিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের খিলেরবন্ধ এলাকায় মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর সাপকে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন স্থানীয় গ্রামবাসীরা। আতঙ্ক ছড়ালেও সাপটিকে না মেরে উদ্ধারকারী দলের হাতে তুলে দেওয়ায় এলাকাজুড়ে প্রশংসার ঝড় উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টির পর এক মৎস্যজীবী জলাশয়ে পাতা জাল তুলতে গিয়ে দেখতে পান,…

Read Full News

মনীষা দাসের মৃত্যুর তদন্তে প্রভাব নয়, পূর্ণ সহযোগিতার আশ্বাস শান্তিনিকেতন মেডিকেল কলেজের

আগরতলা, ১৯ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চলমান তদন্তে কোনোভাবেই প্রভাব ফেলতে চান না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কলেজের সভাপতি মলয় পীট। তিনি বলেন, রাজ্য সরকারের ঘোষিত তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার নির্দেশ ইতিমধ্যেই কলেজ প্রশাসনকে দেওয়া হয়েছে।সম্প্রতি মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের কেয়ারটেকার মনীষা দাসের…

Read Full News