Headlines

কুমারঘাটে কংগ্রেসের শক্তি প্রদর্শন, মিছিল-সমাবেশে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি: জনগণের বিভিন্ন সমস্যা, দুর্নীতির অভিযোগ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিকে সামনে রেখে বুধবার কুমারঘাটে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশের আয়োজন করে কৈলাসহর জেলা তপশিলি (SC) ও ওবিসি (OBC) কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশ নেন।এদিন পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে কুমারঘাট শহরের বিভিন্ন…

Read More

দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত কৈলাসহর, আহত অন্তত ৬

কৈলাসহরের টিলাগাঁও পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে দুই পরিবারের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই…

Read More

চুরাইবাড়ি রেললাইনের পাশে যুবকের রহস্যময় মৃত্যু, চাঞ্চল্য উত্তর ত্রিপুরায়

চুরাইবাড়ি, ৮ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি রেল স্টেশন সংলগ্ন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার ভোরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির মৃতদেহ।মৃতের নাম রাজু মিয়া (প্রায় ৩৫) বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা সকালে রেললাইনের ধারে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।…

Read More

রাম মন্দির তহবিল বিতর্কে সরব প্রদেশ কংগ্রেস, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ৩০ জুন: অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে অর্থ তছরুপের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য ও বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন বলেন, অযোধ্যার রাম মন্দিরের…

Read More

দেশবিরোধী দূর হোক

ভারতের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা নিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা প্রদানকারী তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশন-এর নিরাপত্তা ছাড়পত্র সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে।সূত্র অনুযায়ী, জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ও গোয়েন্দা মহলের তরফে সেলেবি অ্যাভিয়েশনের কার্যকলাপ নিয়ে সন্দেহ প্রকাশ…

Read More

সমৃদ্ধি ৩.০ বাস্তবায়নে প্রশাসনের কড়া নজর, ভার্চুয়াল বৈঠকে অগ্রগতি পর্যালোচনা

আগরতলা, ৩১ জুলাই: সমৃদ্ধি ৩.০ অভিযানের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা শাসক ও জেলা সমাহর্তার কার্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষ থেকে আয়োজিত এই বৈঠকে ব্লকভিত্তিক অগ্রগতি, কর্মদক্ষতা এবং বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয়।অতিরিক্ত জেলা শাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলার বিভিন্ন ব্লকের আধিকারিক,…

Read More

এডভাইজার চৌমুহনীতে ছাত্রছাত্রীদের জন্য বাসস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ৩০ জুন: রাজধানীর ১৭ নম্বর ওয়ার্ডের এডভাইজার চৌমুহনী এলাকায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি নতুন বাসস্ট্যান্ড (শেড) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।পরিদর্শনকালে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এবং পুর নিগমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এলাকায় ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার কথা বিবেচনা করেই এই উদ্যোগ…

Read More

মধ্য প্রতাপগড়ে তিনদিনব্যাপী নিবিড় পালস পোলিও কর্মসূচি, ৮,৫০০ শিশুকে টিকাদানের লক্ষ্য

আগরতলা, ২৮ জুন: ইন্টেন্সিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন দিবস উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিনদিনব্যাপী বিশেষ টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে এলাকায় প্রতিটি শিশুর কাছে পোলিও টিকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন ৫৮টি টিকাকরণ কেন্দ্রে শিশুদের পোলিও টিকা…

Read More

ওভারটেকের সময় গাড়ির ধাক্কা, প্রাণ গেল ৬৫ বছরের মহিলার!

কামালঘাট: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটেছে লেফুঙ্গা থানাধীন আগরতলা–খোয়াই ১০৮(বি) জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, ওভারটেক করার সময় একটি কুইজার গাড়ি মিনা রাণী ঘোষ নামে প্রায় ৬৫ বছর বয়সি এক মহিলাকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা…

Read More

আমরাই পারি, বদল আনতে – NSS-এর হাত ধরে সমাজের পথে।

আজ ০৯ই মে, ২০২৫, আনন্দনগর হাই স্কুলের NSS ইউনিটের বার্ষিক বিশেষ শিবিরের চতুর্থ দিন উদযাপিত হল নানা কর্মসূচির মাধ্যমে, যা সমাজসেবার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠল।দিনটির সূচনা হয় বাল্যবিবাহ বিরোধী সচেতনতা র‍্যালি দিয়ে। স্লোগান, পোস্টার ও দৃঢ় বার্তার মাধ্যমে NSS স্বেচ্ছাসেবকরা সমাজে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন এবং একটি নিরাপদ শৈশব গঠনের বার্তা প্রচার করেন।…

Read More