Headlines

খোয়াইয়ে যুব কংগ্রেসের ৬ ঘণ্টার অবস্থান, নিয়োগসহ একাধিক দাবিতে সরব নেতৃত্ব!

খোয়াইয়ে একাধিক দাবিকে সামনে রেখে ৬ ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করল যুব কংগ্রেস। শুক্রবার খোয়াইয়ের নিপেন চক্রবর্তী অ্যাভিনিউতে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, খোয়াই জেলা যুব কংগ্রেসের সভাপতি সঞ্জয় সিং চৌধুরী, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সাগরিকা সেন-সহ…

Read Full News

৪০ বছরের পাইপলাইন বিকল, জলকষ্টে ভাগ্যপুরের হাজারো মানুষ!

ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। প্রায় ৪০ বছর আগে স্থাপিত জল সরবরাহের পাইপলাইন দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।বাসিন্দাদের দাবি, প্রায় দুই বছর ধরে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বছরখানেক আগে সাময়িকভাবে জোড়াতালি…

Read Full News

বিশালগড়ে ফের চুরি! স্কুল থেকে বৈদ্যুতিক তার উধাও, চাঞ্চল্য

বিশালগড়: বিশালগড়ে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলে। বুধবার রাতে স্কুলে ঢুকে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকালে স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকারা চুরির বিষয়টি দেখতে পান। বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে পঠনপাঠন ও স্কুলের দৈনন্দিন কাজকর্মে সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে।ঘটনার…

Read Full News

নির্ধারিত সময়ের বাইরে লরির লোডিং-আনলোডিং, যানজট রুখতে ট্রাফিকের অভিযান

আগরতলা: নির্ধারিত সময়ের বাইরে পণ্যবাহী লরিতে লোডিং-আনলোডিংয়ের কারণে শহরে যানজটের সমস্যা বাড়ছে—এমন অভিযোগের পর অভিযান চালাল ট্রাফিক পুলিশ।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ম না মেনে পণ্যবাহী লরি দাঁড় করিয়ে মালপত্র ওঠানো-নামানোর বিষয়টি নজরে আসে ট্রাফিক পুলিশের। এর জেরে ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে নির্ধারিত সময় মেনে…

Read Full News

মোদীর দীর্ঘতম প্রধানমন্ত্রিত্বের নজিরে বিশালগড়ে বিশেষ পূজার্চনা, সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা বিজেপির

দেশের প্রধানমন্ত্রী হিসেবে একনাগাড়ে সর্বাধিক সময় দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বুধবার বিশালগড়ের জগন্নাথ জিও মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করে বিজেপি বিশালগড় মণ্ডল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিজেপির মণ্ডল নেতৃত্ব এবং দলীয় কর্মী-সমর্থকরা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং দেশের…

Read Full News

কমলপুরে সিপিআই(এম)-এর বর্ষীয়ান নেতা বীরেন্দ্র পালকে স্মরণ, আবেগঘন স্মরণসভায় শীর্ষ নেতৃত্ব

কমলপুর, ২১ জুলাই: সিপিআই(এম)-এর কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার কমলপুর নজরুল ভবনে দলের বর্ষীয়ান নেতা প্রয়াত বীরেন্দ্র পালের স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় দলীয় নেতা-কর্মী, পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পার্টি নেতা বদরভোম হালামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য, রাজ্য সম্পাদক ও ত্রিপুরা বিধানসভার বিরোধী…

Read Full News

বিদ্যুৎ-পানীয় জল নেই ১৫ দিন, পথ অবরোধে রামঠাকুর পাঠশালার ছাত্র-অভিভাবক!

প্রতাপগড় রামঠাকুর পাঠশালা ভয়েস স্কুলের বিভিন্ন সমস্যার প্রতিবাদে এবার পথে নামলেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। স্কুলে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা থাকায় ক্ষোভে পথ অবরোধ করেন তাঁরা।অভিভাবকদের অভিযোগ, গত প্রায় ১৫ দিন ধরে স্কুলে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা চলছে। এর পাশাপাশি বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক না থাকায় পড়াশোনাতেও ব্যাহত হচ্ছে বলে দাবি তাঁদের।একাধিকবার…

Read Full News

উদয়পুরে দুই থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত DGP জি. এস. রাও, নজরে ড্রাগস ও মহিলা নিরাপত্তা

উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাধাকিশোরপুর থানা ও মহিলা থানা পরিদর্শন করলেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত DGP জি. এস. রাও। ১৯৯৯ ব্যাচের এই IPS আধিকারিক থানায় পৌঁছালে পুলিশ কর্মীদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়।পরিদর্শনকালে দুই থানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি থানার সামগ্রিক কার্যক্রম, পুলিশি পরিষেবা, মামলার অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আধিকারিকদের…

Read Full News

ভিলেজ ভোট ঘিরে কংগ্রেসের অবস্থান স্পষ্ট, মুখ খুললেন প্রদেশ সভাপতি আশীষ সাহা

ত্রিপুরায় আসন্ন ভিলেজ ভোটকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এই পরিস্থিতিতে ভিলেজ ভোট নিয়ে কংগ্রেসের অবস্থান ও দলের প্রস্তুতি সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি ভিলেজ ভোটকে সামনে রেখে দলের রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক প্রস্তুতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। তাঁর…

Read Full News

মূল্যবৃদ্ধির মধ্যেও বাইখোড়ায় লক্ষ্মীপুজোর বাজারে ভিড়

শান্তিরবাজার: দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মীপুজোকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। রাত পোহালেই ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। এই উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া বাজারে প্রতিমা ও পুজোর বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা।বাজারে ঘুরে মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর লক্ষ্মী প্রতিমার দাম তেমন বাড়ানো হয়নি। প্রতিমা…

Read Full News