“চাকমাঘাটে বাড়ি বাড়ি মন্ত্রী বিকাশ দেববর্মা, ভাতা সমস্যা সমাধান ও স্বনির্ভরতার আশ্বাস”
খোয়াই, ২০ জুন: সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের দৈনন্দিন সমস্যা ও অভাব-অভিযোগ সরাসরি শুনতে শনিবার সারাদিন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, মণ্ডল…
