Headlines

দশমীঘাটে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, উদ্বোধন করলেন জেলাশাসক ডাঃ বিশাল কুমার

আগরতলা: সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার দশমীঘাটস্থিত শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য এবং শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের কর্মকর্তারা।এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন…

Read More

ময়লার স্তূপে অতিষ্ঠ জনতা, বাবুরবাজার-হীরাছড়া সড়ক অবরোধে তীব্র বিক্ষোভ

কৈলাসহর, ২৪ জুন: রাস্তার ধারে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে বুধবার বাবুরবাজার-হীরাছড়া মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার শতাধিক মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ধারে যত্রতত্র আবর্জনা ফেলা, মৃত গবাদি পশুর দেহ ফেলে রাখা এবং দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এলাকাজুড়ে চরম…

Read More

বিবিএম কলেজে মহারাজাকে শ্রদ্ধা, উপস্থিত উচ্চশিক্ষামন্ত্রী

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে বীর বিক্রম মেমোরিয়াল কলেজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে মহারাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন।অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মন্ত্রী। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।বক্তব্যে মহারাজার ঐতিহাসিক অবদান এবং ত্রিপুরার শিক্ষা…

Read More

একটি লাইট, তবু বিদ্যুৎ বিল ৩৩৯ টাকা! প্রশ্ন তুললেন আগরতলার ভোক্তা

আগরতলা: মাত্র একটি বৈদ্যুতিক লাইট ব্যবহার করেও ৩৩৯ টাকার বিদ্যুৎ বিল আসায় ক্ষোভ প্রকাশ করেছেন আগরতলার এক ভোক্তা। অস্বাভাবিক বিলের অভিযোগ তুলে তিনি বিদ্যুৎ দপ্তরের কাছে এর ব্যাখ্যা এবং বিল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।ভোক্তার দাবি, তাঁর বাড়িতে বিদ্যুতের ব্যবহার অত্যন্ত সীমিত। একটি লাইট ছাড়া উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় না। তারপরও ৩৩৯ টাকার বিল…

Read More

লালছড়া হাউসিং কলোনিতে বন্যার জল, আতঙ্কে বাসিন্দারা

টানা বৃষ্টিতে খোয়াই শহরের লালছড়া হাউসিং কলোনির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টির পর সকাল থেকেই একাধিক বাড়িতে জল ঢুকতে শুরু করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে জলস্তর ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবারের বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়েছে। পরিস্থিতি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা।স্থানীয়দের…

Read More

স্মার্ট মিটার নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে, বেসরকারিকরণ রুখতে সওয়াল

আগরতলা: স্মার্ট মিটার, বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং বিদ্যুৎ ব্যবস্থায় বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তার সন্তোষজনক ব্যাখ্যা এখনও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি।মানিক দের অভিযোগ, আগে বিদ্যুৎ নিগমের কর্মী…

Read More

১০ আগস্টের ‘জেল ভরো’ কর্মসূচির প্রস্তুতিতে ধর্মনগরে সিআইটিইউ-এর মিছিল

ধর্মনগর, ৬ আগস্ট: আগামী ১০ আগস্ট সারা দেশব্যাপী সিআইটিইউ ঘোষিত ‘জেল ভরো’ আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার ধর্মনগরে মিছিল সংগঠিত করে সিআইটিইউর জেলা কমিটি। ১১ দফা দাবি সনদের ভিত্তিতে এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে মিছিলটি ধর্মনগর সিপিআই(এম) জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।মিছিলে সিআইটিইউ জেলা কমিটির নেতৃত্বের…

Read More

বল্লামুখা সীমান্তে বিএসএফের জালে ক্যামেরুনের নাগরিক, ৩ দিনের পুলিশ রিমান্ডে পিটার্স মোল্লা

বিলোনিয়া, ৫ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার বল্লামুখা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ক্যামেরুনের এক নাগরিককে আটক করেছে বিএসএফ। পরে তাকে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে আদালত অভিযুক্তকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।ধৃতের নাম পিটার্স মোল্লা (৪১)। তাঁর বাড়ি আফ্রিকার দেশ ক্যামেরুনে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।সূত্রের খবর, বিলোনিয়ার…

Read More

পুজোর আগেই রাস্তা সারাইয়ের নির্দেশ, ধর্মনগরে সরেজমিনে বিধায়ক

ধর্মনগর শহরের বেহাল রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার সমস্যা খতিয়ে দেখতে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শনে গেলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী।পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আসন্ন পুজোর আগেই শহরের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত মেরামতের নির্দেশ দেন বিধায়ক। পাশাপাশি, পুজোর পর স্থায়ী ও উন্নতমানের রাস্তা নির্মাণের জন্য নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু করার বিষয়েও নির্দেশ দেওয়া…

Read More

জাল নথিতে পৈতৃক জমি দখলের অভিযোগ, জেলাশাসকের দ্বারস্থ বড়জলার অসহায় মহিলা

আগরতলা, ৫ আগস্ট: পশ্চিম ত্রিপুরার বড়জলা মধ্যপাড়ার বাসিন্দা দরিদ্র ও অসহায় হিরাবতী সরকার সেন তাঁর পৈতৃক সম্পত্তি জাল নথির মাধ্যমে দখল করে নেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।অভিযোগ অনুযায়ী, জীবন রুদ্ধপাল নামে এক ব্যক্তি জাল কাগজপত্র তৈরি করে তাঁর পৈতৃক জমি নিজের দখলে নিয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরে চেষ্টা করেও জমি ফিরে না পাওয়ায় বুধবার…

Read More