Headlines

শিক্ষক সংকটে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল! ডেপুটি আইএসের মন্তব্য ঘিরে তুমুল বিক্ষোভ

সিপাহিজলা জেলার দক্ষিণ চড়িলাম সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে চরম শিক্ষক সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যালয় পরিদর্শনে আসা চড়িলামের ডেপুটি আইএস তনিমা রায়ের মন্তব্যকে ঘিরে অভিভাবকদের সঙ্গে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে।অভিভাবকদের অভিযোগ, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় পুরো বিদ্যালয় পরিচালনার জন্য প্রধান শিক্ষকসহ মাত্র চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে একজন অসুস্থ এবং…

Read More

ত্রিপুরার দুগ্ধ খাতে নতুন দিগন্ত, সমবায় উন্নয়নে স্বাক্ষরিত সমঝোতা স্মারক

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার মহাকরণের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই সমঝোতা স্মারকের…

Read More

অটো চুরি করতে এসে জনতার হাতে ধরা যুবক! নাগিছড়া বাইপাসে চাঞ্চল্য

রাজধানীর নাগিছড়া বাইপাসের ফুড পার্ক সংলগ্ন এলাকায় অটো চুরির চেষ্টা করতে গিয়ে এক যুবক জনতার হাতে আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক একটি অটো চুরি করার চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা দ্রুত তাকে আটক করেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।খবর পেয়ে…

Read More

অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে ধর্মঘট, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি শান্তিরবাজারের কেমিস্টদের

অনলাইনে বেআইনি ওষুধ বিক্রি, ভুয়ো প্রেসক্রিপশনে হোম ডেলিভারি এবং অতিরিক্ত ছাড়ের প্রতিবাদে বুধবার দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলেন কেমিস্ট ও ড্রাগিস্টরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)-এর ডাকে ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকানও এদিন বন্ধ রাখা হয়।অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের শান্তিরবাজার মহকুমা কমিটির উদ্যোগে সকাল থেকেই…

Read More

চুরি যাওয়া অটো উদ্ধার বিশ্রামগঞ্জে, পুলিশের তাড়া খেয়ে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

বিশ্রামগঞ্জ: খুমুলুঙ খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করল বিশ্রামগঞ্জ থানার পুলিশ। শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি রাবার বাগান থেকে TR-01M-3805 নম্বরের অটোরিকশাটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, চোরের দল অটোরিকশাটি জাতীয় সড়কের পাশে রেখে ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় পুলিশের নজরে…

Read More

রাজীবনগরে শুরু ১,০০০ মেট্রিক টন ধান ক্রয়, সরকারি উদ্যোগে খুশি সাতচাঁদের কৃষকরা

রাজীবনগর, ১৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ ব্লকের অন্তর্গত রাজীবনগরে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি। সাতচাঁদ, পোয়াংবাড়ি এবং রুপাইছড়ি এগ্রি সাব-ডিভিশনের কৃষকদের কাছ থেকে মোট ১,০০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে কৃষি দপ্তর।সোমবার বেলা ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে…

Read More

দায়িত্ব পালন করতে গিয়েই অকাল প্রয়াণ, বাবা হারাল দুই শিশু

মেলাঘর বটতলীর বাসিন্দা ও MPW কর্মী প্রসেনজিৎ দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে।শারীরিক অসুস্থতা সত্ত্বেও নিজের কর্তব্যকে অগ্রাধিকার দিয়ে উরমাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ। কর্মরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।করোনা মহামারীর কঠিন সময়েও জীবনের ঝুঁকি…

Read More

Faith on Wheels: পুলিশের সাফল্যে আনন্দে মালিক

১৮ই জুন অভয়নগর এলাকা থেকে চুরি হওয়া রিপন চাকমার বাইক অবশেষে উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। বাইকটি কোনাবন এলাকা থেকে উদ্ধার করা হয় এবং যথাযথ যাচাই-বাছাইয়ের পর প্রকৃত মালিক রিপন চাকমার হাতে তুলে দেন থানার অফিসার ইনচার্জ প্রজিত মালাকার। এই ঘটনা এলাকাবাসীর মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে। থানার ওসি জানান, আরও চুরি হওয়া যানবাহন উদ্ধারে…

Read More

মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ! কমলপুরে আইনজীবীকে ঘিরে তীব্র চাঞ্চল্য

কমলপুরে এক আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আইনজীবীর নাম শঙ্খ শুভ্র দাশগুপ্ত। তিনি কমলপুর শহরের প্রাণকেন্দ্রে আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, বিভিন্ন ব্যক্তিকে আইনি জটিলতা ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে বলে…

Read More

সাত দফা দাবিতে গণঅবস্থান, ADC-তে নিয়োগ নিয়ে সরব GMP-TYF-TSU

আগরতলা: সাত দফা দাবিতে আগরতলায় গণঅবস্থানের আয়োজন করল GMP, TYF ও TSU। সোমবার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনগুলোর অন্যতম প্রধান দাবি, এডিসিতে কথিত বেআইনি নিয়োগ বাতিল করে অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। পাশাপাশি ১২৫তম সংবিধান সংশোধনী বিল পাস করার দাবিও জানানো…

Read More