চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফিরল উত্তর জেলা, ধর্মনগর স্টেশনে ফুটবলারদের সংবর্ধনা
ধর্মনগর, ৮ আগস্ট: চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে ঘরে ফিরল উত্তর জেলার ফুটবল দল। বিলোনিয়ায় অনুষ্ঠিত জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের আটটি জেলার দলকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে উত্তর জেলার ফুটবল দল।গত ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বিলোনিয়ার বি.কে.আই ময়দানে ৪৩ নম্বর বিএসএফ-এর উদ্যোগে এই জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের আটটি জেলার ফুটবল…
