Headlines

মোদি সরকারের ১২ বছর পূর্তি উদযাপন, রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবিরে এক মঞ্চে সর্বানন্দ সোনোয়াল ও ডঃ মানিক সাহা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে রবিবার আগরতলার রবীন্দ্র ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাফল্য তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রীসভা…

Read More

শিক্ষকের দাবিতে কচিকাঁচাদের পথ অবরোধ! জোলাইবাড়ি স্কুল ঘিরে উত্তেজনা সোনামুড়ায়

সোনামুড়া, ৫ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে এবার রাস্তায় নামল পড়ুয়ারাই। নলছড় বিধানসভা কেন্দ্রের জোলাইবাড়ি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে বুধবার সোনামুড়া–তক্সাপাড়া সড়ক অবরোধ করে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এর ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।বিক্ষোভকারীরা…

Read More

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ, জোট ও বিমান সংখ্যা নিয়ে মুখ খুললেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সাক্ষাৎ শেষে জোটের সমীকরণ এবং বিমান পরিষেবার সংখ্যা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন সংশ্লিষ্ট নেতা।বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জোট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং রাজ্যে বিমান পরিষেবার সংখ্যা বাড়ানোর বিষয়ে কী ভাবনা রয়েছে—এসব বিষয়েই সাংবাদিকদের প্রশ্নের…

Read More

সাব্রুমে অগ্নিনিরাপত্তায় নতুন অধ্যায়, উদ্বোধন মানুবনকুল ফায়ার স্টেশন

দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মানুবনকুলে চালু হলো নবনির্মিত ফায়ার স্টেশন। অগ্নিকাণ্ড ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।রবিবার আয়োজিত অনুষ্ঠানে আগরতলা থেকে ভার্চুয়ালি ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু…

Read More

মানবিকতার উজ্জ্বল নজির! মনশ্রীর চিকিৎসায় ৩ লক্ষ টাকার সহায়তা কৃষি স্নাতকদের সংগঠনের

আগরতলা | ৩০ জুলাই: অসুস্থ মনশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ নিল ত্রিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার মনশ্রীর চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।জানা গেছে, ত্রিপুরার কৃষিমন্ত্রী Ratan Lal Nath-এর আবেদনে সাড়া দিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা এই অর্থ সংগ্রহ করেন। পরে সংগঠনের প্রতিনিধিরা মনশ্রীর বাবার হাতে ৩ লক্ষ টাকার…

Read More

নিজেদের সিদ্ধান্তে পুনরায় হিন্দু ধর্মে প্রত্যাবর্তন, চানপুর কালিমন্দিরে শুদ্ধিকরণ যজ্ঞ

উত্তর ত্রিপুরা জেলার চানপুর কালিমন্দিরে রবিবার এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে একটি পরিবারের চার সদস্যের পুনরায় হিন্দু ধর্ম গ্রহণকে কেন্দ্র করে শুদ্ধিকরণ যজ্ঞের আয়োজন করা হয়। দুপুর ২টা নাগাদ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈদিক রীতিনীতি অনুসরণ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।জানা গেছে, নদিয়াপুর-শনিছড়া এলাকার বাসিন্দা দিলীপ দাসের পরিবারের চার সদস্য পূর্বে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে…

Read More

রাতের আঁধারে বাড়িতে ৯ ফুটের অজগর! উদ্ধার ঘিরে কাঁঠালিয়ায় চাঞ্চল্য

কাঁঠালিয়া: গভীর রাতে বাড়ির ভেতর থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশালাকার বার্মিজ পাইথন (অজগর) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সিপাহিজলা জেলার কাঁঠালিয়ার বাঘাইয়াচর এলাকায়। গতকাল রাত প্রায় ২টা ৫৮ মিনিটে আবুল খায়েরের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।জানা যায়, খবর পেয়ে Animal Aid Alliance Welfare Society-র সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাই দে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ…

Read More

৯ বছরের আয়ুষীকে বাঁচাতে সাহায্যের আবেদন, পাশে দাঁড়ানোর আকুতি পরিবারের

শান্তিরবাজার: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাসকারী দিনমজুর পরিবারের ৯ বছরের শিশু আয়ুষী দাস দীর্ঘদিন ধরে বোন টিউমারের সঙ্গে লড়াই করছে। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি অস্ত্রোপচার, কিন্তু আর্থিক সংকটে পড়েছে পরিবার।পরিবার সূত্রে জানা যায়, বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাসের দুই কন্যার মধ্যে বড় মেয়ে আয়ুষী শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের (বিদ্যাজ্যোতি) তৃতীয়…

Read More

সাতচাঁদে মহারাজা বীর বিক্রমের জন্মজয়ন্তী, সম্মানিত তিন বিশিষ্ট ব্যক্তি

ত্রিপুরার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদে জেলা ভিত্তিক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার, ১৯ আগস্ট সকাল ১১টায় সাতচাঁদ কমিউনিটি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতি এবং সাব্রুম নগর…

Read More

বিশালগড়ে রহস্যজনক মৃত্যু! থানা ও ফায়ার সার্ভিসের সামনে গাড়িচালকের দেহ উদ্ধার

বিশালগড়, ১৪ জুলাই: বিশালগড় থানা ও ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এক গাড়িচালকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম কার্তিক দাস। তাঁর বাড়ি অফিসটিলা এলাকার নীলকমল এলাকায় বলে জানা গেছে।প্রাথমিকভাবে জানা যায়, মঙ্গলবার ওই এলাকায় কার্তিক দাসকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা…

Read More