ভিলেজ ভোটের আগে তিপ্রামথার ঘর গোছানো, তিন ব্লকে সাংগঠনিক বৈঠক
ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতে জোর দিল তিপ্রামথা। নির্বাচনের রণকৌশল নির্ধারণ এবং দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার তিনটি ব্লকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।১১ মহারানী কেন্দ্রের এমডিসি উৎপল দেববর্মার নেতৃত্বে মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া ও কল্যাণপুর ব্লক এলাকায় পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিটি বৈঠকেই উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার তিপ্রামথার নেতা-কর্মীরা।বৈঠকে…
