Headlines

রাজীবনগরে শুরু ১,০০০ মেট্রিক টন ধান ক্রয়, সরকারি উদ্যোগে খুশি সাতচাঁদের কৃষকরা

রাজীবনগর, ১৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ ব্লকের অন্তর্গত রাজীবনগরে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি। সাতচাঁদ, পোয়াংবাড়ি এবং রুপাইছড়ি এগ্রি সাব-ডিভিশনের কৃষকদের কাছ থেকে মোট ১,০০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে কৃষি দপ্তর।সোমবার বেলা ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে…

Read Full News

সোনামুড়ায় শুরু সহায়ক মূল্যে ধান ক্রয়, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের বার্তা

সোনামুড়া, ১৩ জুলাই: কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ধনপুরে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথ।উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বলেন, রাজ্য সরকারের লক্ষ্য কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং তাঁদের আর্থিক স্বার্থ সুরক্ষিত রাখা।…

Read Full News

ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ কাটাখাল বাঁধ, জরুরি সতর্কতা জারি জেলা প্রশাসনের

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরার কাটাখাল বেড়িবাঁধ এবং দুর্গাচৌমুহনী থেকে প্রগতি এলাকার পেছনের সড়কের কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি সতর্কতা জারি করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন।পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাটাখাল বেড়িবাঁধ এবং দুর্গাচৌমুহনী–প্রগতি ব্যাকসাইড রোড ব্যবহার…

Read Full News

এক মাসের পলায়ন শেষে পুলিশের জালে পিন্টু রঞ্জন ঘোষ, নাবালিকা ধর্ষণ মামলায় গ্রেফতার

মেলাঘর, ১৩ জুলাই: বহুল আলোচিত মেলাঘরের নাবালিকা ধর্ষণ মামলায় প্রায় এক মাস পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন ধনপুরের বহিষ্কৃত বিজেপি নেতা পিন্টু রঞ্জন ঘোষ। সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মেলাঘর থানার পুলিশ তাঁকে আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় নজরদারি চালানোর পাশাপাশি সম্ভাব্য রুটে…

Read Full News

টানা বৃষ্টিতে ফের জলমগ্ন আগরতলা, চরম দুর্ভোগে শহরবাসী

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টির জেরে আবারও জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী আগরতলার একাধিক এলাকা। সোমবার দিনের বৃষ্টির পর শহরের বিভিন্ন প্রধান সড়ক, আবাসিক এলাকা এবং বাজারে জল জমে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।জলমগ্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ায় অফিসগামী, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীসহ নিত্যযাত্রীদের ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অনেক এলাকায়…

Read Full News

গোমতীর ভাঙনে উদ্বেগ, মেলাঘরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা শাসক

মেলাঘর, ১৩ জুলাই: গোমতী নদীর অব্যাহত ভাঙনে উদ্বেগ বাড়ছে মেলাঘর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসক।পরিদর্শনকালে তিনি নদীভাঙনের প্রকৃতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা…

Read Full News

কাঞ্চনমালায় বাড়িঘরে ঢুকল বন্যার জল, জল নিষ্কাশন নিয়ে ক্ষোভে বাসিন্দারা

কাঞ্চনমালা, ১৩ জুলাই: টানা বৃষ্টির জেরে সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা বাজার এলাকায় একাধিক বাড়িতে বন্যার জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অরচুৎ রায়ের বাড়িসহ মদন পালের বাড়ি এবং আরও কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বাজার সংলগ্ন এলাকায় এক বাসিন্দা নিজের জমিতে পুকুর খনন করলেও জল নিষ্কাশনের জন্য কোনো ড্রেনের ব্যবস্থা করা হয়নি।…

Read Full News

দেড় বছর ধরে বেহাল রাস্তা, মরণফাঁদে পূর্ব বামুটিয়ার ৩ নম্বর ওয়ার্ড

বামুটিয়া, ১৩ জুলাই: দীর্ঘ প্রায় দেড় বছর ধরে মেরামতের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের আগরতলা–বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুরপাড়া সংযোগকারী ইটের সলিং রাস্তা। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি বর্তমানে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয়দের দাবি, রাস্তার একাধিক অংশে বড় বড়…

Read Full News

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শিল্পীপাড়া, ক্ষোভে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বাসিন্দারা

জোলাইবাড়ী, ১৩ জুলাই: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে দক্ষিণ ত্রিপুরার পশ্চিম জোলাইবাড়ীর শিল্পীপাড়া। সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাব এবং নতুন সড়ক নির্মাণে পরিকল্পনার ত্রুটির অভিযোগ তুলে চরম দুর্ভোগের কথা জানিয়েছেন এলাকার বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, বিলোনিয়া-জোলাইবাড়ী সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তা ও আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এর প্রভাবে বহু…

Read Full News

৮০ কোটি টাকার মুহুরী বাঁধ সংস্কার পরিদর্শনে জেলা শাসক, বন্যা মোকাবিলায় জোর প্রস্তুতি

বিলোনিয়া, ১৩ জুলাই: সম্ভাব্য বন্যার ঝুঁকি থেকে দক্ষিণ জেলা সদর বিলোনিয়াকে সুরক্ষিত রাখতে চলমান প্রায় ৮০ কোটি টাকার মুহুরী নদীর বাঁধ সংস্কার প্রকল্প সোমবার সরেজমিনে পরিদর্শন করেন দক্ষিণ জেলার জেলা শাসক। তাঁর সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার, জল সম্পদ দপ্তরের নির্বাহী বাস্তুকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনকালে জেলা শাসক নির্মাণকাজের অগ্রগতি ও গুণগতমান খতিয়ে দেখেন…

Read Full News