Headlines

জন্মাষ্টমীতে গ্রামবাংলার আবহে কৃষ্ণ! ব্লু লোটাস ক্লাবের খুঁটি পুজো

কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী আগরতলার ধলেশ্বর রোডস্থিত ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল খুঁটি পুজো। এবারের জন্মাষ্টমী উৎসবকে ঘিরে বিশেষ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হবে প্রতিমা ও পূজামণ্ডপ। থাকবে গ্রামবাংলার পরিবেশের বিশেষ উপস্থাপনাও। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, উৎসবকে কেন্দ্র করে…

Read Full News

শিক্ষকদের সম্মানে আগরতলায় ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন

আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষকদের অবদান ও শিক্ষাক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনসহ উপস্থিত বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের ককবরক,…

Read Full News

দীর্ঘদিনের জলসংকটে স্বস্তি, তামেংলংয়ে জলাধার বিতরণ অসম রাইফেলসের

তামেংলং, মণিপুর: দীর্ঘদিনের জলসংকটে কিছুটা স্বস্তি দিতে মণিপুরের তামেংলং জেলায় তিনটি গ্রামে জলাধার বিতরণ করল অসম রাইফেলস। অপারেশন সদ্ভাবনা-র আওতায় নিউ কাইফুন্দাই, টি. মটবুং এবং ওয়াইনামলং গ্রামের বাসিন্দাদের হাতে এই জলাধার তুলে দেওয়া হয়।জলসংকটে ভোগা প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জলাধারগুলিতে পানি সংরক্ষণ করে প্রয়োজনের সময় তা ব্যবহারের সুযোগ…

Read Full News

🌳 সবুজের বার্তা নিয়ে সাচিরামবাড়িতে বনমহোৎসব, বৃক্ষরোপণে জোর মন্ত্রী শুক্লাচরণের

সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য নির্মল পরিবেশ গড়ে তোলার বার্তা নিয়ে সাচিরামবাড়িতে অনুষ্ঠিত হলো মহকুমা স্তরের বনমহোৎসব। বগাফা বন মহকুমার উদ্যোগে এবং ৯ম ব্যাটালিয়ন টিএসআরের সহযোগিতায় মঙ্গলবার সাচিরামবাড়ির ৯ম ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্প প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের টিআরপি, পিটিজি এবং সংখ্যালঘু…

Read Full News

কাঞ্চনপুর-দামছড়ায় উৎসবের আবহে ভোট, কড়া নিরাপত্তায় এডিসি নির্বাচন

সোমবার সকাল ৭টা থেকেই উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর ও দামছড়া এলাকায় শুরু হয়েছে এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার ক্ষেত্রেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিভিন্ন ভোটকেন্দ্রে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, ত্রিপুরা পুলিশ এবং টিএসআর জওয়ানরা। শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে…

Read Full News

জুরি নদীতে ডুবে যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ ধর্মনগর

উত্তর ত্রিপুরার ধর্মনগরের পদ্মপুর গোরক্ষনাথ মন্দির সংলগ্ন এলাকায় বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া জুরি নদীতে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম শুভম দেবনাথ (২৩)।পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রাকৃতিক কাজে নদীর ধারে গেলে তিনি অসাবধানতাবশত নদীতে পড়ে যান। শুভম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং তিনি সাঁতারও জানতেন না বলে পরিবারের…

Read Full News

ত্রিপুরার অর্গানিক ধান এবার ইউরোপের বাজারে! প্রথমবার বিদেশে রপ্তানির সূচনা

আগরতলা: ত্রিপুরার কৃষি ক্ষেত্রে নতুন মাইলফলক। রাজ্য থেকে প্রথমবারের মতো ইউরোপের উদ্দেশ্যে রপ্তানি হল চার জাতের অর্গানিক ধান। এই ঐতিহাসিক উদ্যোগকে কেন্দ্র করে বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে চারটি গাড়িতে…

Read Full News

বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার! মেলাঘরে পথ দুর্ঘটনায় শোকের ছায়া, পলাতক ঘাতক চালকের খোঁজে পুলিশ

মেলাঘর: রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার। শুক্রবার মেলাঘর থানা এলাকার কলমখেত মুড়াপাড়া, তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। মৃতার নাম চন্দ্রবান বিবি।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন চন্দ্রবান বিবি। সেই সময় পিছন…

Read Full News

শ্রমিকদের একগুচ্ছ দাবিতে আগরতলায় CITU-র বিক্ষোভ মিছিল, সরব শ্রমজীবী মানুষ

আগরতলা, ১৫ জুলাই: শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার, জি-রাম-জি প্রকল্প বাতিল করে পুরনো মনরেগা ব্যবস্থা পুনরায় চালু, দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং শহরের ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিটু (CITU) সদর মহকুমা কমিটি।মিছিলে বিপুল সংখ্যক শ্রমিক, কর্মী…

Read Full News

রডবোঝাই বোলেরোর ধাক্কায় রক্তাক্ত বাইক আরোহী, আশঙ্কাজনক অবস্থায় জিবিপিতে ভর্তি

শান্তির বাজার, ৩০ জুন: সাতসকালে শান্তির বাজারে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি রডবোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক বাইক আরোহী। বর্তমানে তিনি আগরতলার জিবিপি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে শান্তির বাজারের অনুকূল ঠাকুর আশ্রমের সামনে TR-08-D-1737 নম্বরের একটি রডবোঝাই বোলেরো গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের…

Read Full News