Headlines

১ সেপ্টেম্বর থেকে কৃষক সভার রাজ্য সম্মেলন, আস্তাবলে প্রকাশ্য সমাবেশ

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর আস্তাবলে একটি প্রকাশ্য সমাবেশেরও আয়োজন করা হয়েছে।শনিবার কৃষক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্র কর এবং সহসম্পাদক রতন দাস। তাঁরা জানান, রাজ্যের কৃষক ও…

Read Full News

সমঝোতা সূত্র মেনে ১৫টি ভিলেজ কমিটি গঠন করবে আইপিএফটি

আগরতলা, ১১ অক্টোবর: এনডিএ জোটের সদস্য হিসেবে সমঝোতা সূত্র মেনে ১৫টি ভিলেজ কমিটি গঠন করবে আইপিএফটি। এই সিদ্ধান্তকে সামনে রেখে রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি সেমিনারের আয়োজন করে দলটি।সেমিনারে নির্বাচিত সমস্ত ভিলেজ কমিটির সদস্যদের পাশাপাশি নির্বাচনে পরাজিত প্রার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়। এছাড়া এডিসি নির্বাচনে পরাজিত প্রার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন।ভিলেজ কমিটি গঠন এবং দলের…

Read Full News

ঘুমের ঝাপটায় ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যানে সজোরে ধাক্কা অ্যাম্বুলেন্সের

আগরতলা, ৪ আগস্ট: চালকের চোখে ঘুম নেমে আসতেই ঘটল বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে পরিমল চৌমুহনি জাতীয় সড়কে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানকে সজোরে ধাক্কা মারে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে অ্যাম্বুলেন্স চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়।…

Read Full News

‘রক্তদাতা হলে জয় মানবতার’—আমবাসায় ঐক্যতান ক্লাবের রক্তদান শিবির

“যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা”—এই মানবিক বার্তাকে সামনে রেখে আমবাসায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ঐক্যতান ক্লাবের উদ্যোগে এবং আমবাসা পুর পরিষদের সহযোগিতায় রবিবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শংকর চক্রবর্তী, ক্লাবের সচিব রাজেশ সূত্রধর, জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক…

Read Full News

এনএসইউআই-এর নতুন সভাপতি আমির হোসেনকে কংগ্রেস ভবনে সংবর্ধনা

আগরতলা, ৩০ জুলাই: নবনিযুক্ত ত্রিপুরা প্রদেশ এনএসইউআই-এর সভাপতি আমির হোসেন-কে সংবর্ধনা জানানো হলো আগরতলা কংগ্রেস ভবনে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ ও এনএসইউআই কর্মীরা। বক্তারা নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ…

Read Full News

বেহাল রাস্তার বলি মিনি ট্রাক! অটোকে সাইড দিতে গিয়ে খাদে, আহত কয়েকজন

বামুটিয়া, নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে বেহাল হয়ে পড়া রাস্তায় ফের ঘটল দুর্ঘটনা। যাত্রীবাহী একটি অটোকে সাইড দিতে গিয়ে জৈব সার বোঝাই একটি মিনি ট্রাক রাস্তা থেকে নিচে পড়ে যায়। ঘটনায় চালকসহ কয়েকজন আহত হন। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীবাজার থেকে…

Read Full News

বিজয় কুমার স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, যোগচর্চায় অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২১ জুন ২০২৬:আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার আগরতলার বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং বিশিষ্ট অতিথিদের সক্রিয় অংশগ্রহণে গোটা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সমাজের…

Read Full News

অঙ্গনওয়াড়ি কর্মীদের সাংবাদিক সম্মেলন! একাধিক দাবি নিয়ে সরব রাজ্য কমিটি

ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপাস ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া চ্যালেঞ্জের বিষয়গুলি তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা শিশু ও মাতৃস্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের ন্যায্য ভাতা…

Read Full News

রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভ চরমে, প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে স্নেহা বেগম

সোনামুড়া, ৮ জুন: দীর্ঘদিন ধরে বেহাল গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর এলাকায়। সোমবার এলাকাবাসীর সড়ক অবরোধ কর্মসূচির মধ্যে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির প্রাক্তন মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য স্নেহা বেগম।আন্দোলনস্থলে তিনি অভিযোগ করেন, এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সংশ্লিষ্ট রাস্তা সংস্কারের জন্য কার্যকর কোনও…

Read Full News

জঙ্গল থেকে রেলস্টেশন—নেশার বিরুদ্ধে জোরদার অভিযান, গাঁজা বাগান ধ্বংস ও যুবক গ্রেপ্তার

আগরতলা: জঙ্গল থেকে শহর—নেশার বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। মেলাঘর থানার অন্তর্গত উত্তর তৈবান্দাল, দক্ষিণ তৈবান্দাল ও মাস্টারঢেপা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে।অন্যদিকে, আগরতলা রেলস্টেশনে ফের গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবকের নাম ইমান হোসেন (২৪)। তাঁর কাছ থেকে প্রায় ১০ কেজি গাঁজা…

Read Full News