Headlines

বিজেপি নেত্রীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, সাব্রুমে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেত্রী শিখা দাসের বাড়ির পুকুরে বিষ প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আরডি ব্লকের পশ্চিম হরিণা এলাকায়।পরিবারের দাবি, মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা পুকুরে বিষ ঢেলে যায়। বুধবার সকালে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে দেখেন, পুকুরের…

Read More

২৫০ প্রশিক্ষণপ্রাপ্তের হাতে শংসাপত্র, পশু চিকিৎসা ও টীকাকরণে নতুন কর্মী বাহিনী গড়ার উদ্যোগ

আগরতলা, ১ জুন: কৌশিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় পরিচালিত মাইনর ভেটেনারি সার্ভিস প্রশিক্ষণ কর্মসূচির শংসাপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল আগরতলার প্রজ্ঞা ভবনে। অনুষ্ঠানে এক বছরের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা প্রায় ২৫০ জন শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের…

Read More

ফোনকলের পর উধাও গৃহবধূ, একই রাতে নিখোঁজ যুবকও! তদন্তে পুলিশ

আমতলী থানাধীন সূর্যমনিনগর ১৯ কাঠ এলাকায় এক সন্তানের জননী ২৬ বছর বয়সী গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী হাচন সরকার আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন।পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে গৃহবধূ রাখি নমের মোবাইল ফোনে একটি কল আসে। ওই ফোনকলকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর প্রায় দুই…

Read More

পুরনো মোটরস্ট্যান্ডে গ্যাস পাইপলাইনে ফাটল, আতঙ্ক

আগরতলা: পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় কাজ চলাকালীন গ্যাসের পাইপলাইনে ফাটল ধরার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাজের সময় পাইপলাইনে ক্ষতি হওয়ার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Read More

চার বছরেও পূরণ নয় প্রতিশ্রুতি! ক্ষোভে ফুঁসছেন বক্সনগরের দুর্গাপুরের বাসিন্দারা

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি চার বছর পেরিয়েও বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সিপাহিজলা জেলার বক্সনগর বিধানসভার দুর্গাপুর এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক দাবি অপূর্ণ থাকায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে।স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, মৌলিক পরিষেবা ও জনস্বার্থে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত সেগুলোর বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। ফলে প্রতিদিন…

Read More

শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবসে সোনামুড়ায় আলোচনা সভা, আদর্শ অনুসরণের আহ্বান

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবস উপলক্ষে সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের উদ্যোগে এবং সোনামুড়া মণ্ডলের সহযোগিতায় মেলাঘর পৌর পরিষদের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।আলোচনা সভার পূর্বে উপস্থিত নেতৃবৃন্দ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাঁর আদর্শ, জীবনদর্শন এবং ‘এক…

Read More

ওরিয়েন্ট চৌমুহনীতে রক্তাক্ত সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি

আগরতলা, ২৯ জুন: রাজধানী আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সোমবার সামান্য বচসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি গুরুতর জখম হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে, এতে অন্তত একজন গুরুতরভাবে আহত হন।খবর পেয়ে…

Read More

আমতলীতে নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য! ১৮ কেজি গাঁজাসহ যুবক আটক, গন্তব্য ছিল গোয়াটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:আজ সকালে নিয়মিত নাকা চেকিং চলাকালীন আমতলী থানার পুলিশের হাতে বড়সড় সাফল্য আসে। পুলিশের তৎপরতায় ১৮ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, সন্দেহজনক আচরণের ভিত্তিতে ওই যুবককে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা দুটি ট্রলিব্যাগ থেকে মোট ১৮…

Read More

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফল ঘিরে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়া

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল প্রকাশের পর এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি নির্বাচনের রায়কে আইনজীবী সমাজের গণতান্ত্রিক মতামতের প্রতিফলন বলে উল্লেখ করেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, বার অ্যাসোসিয়েশন নির্বাচন শুধুমাত্র একটি সংগঠনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং এটি আইনজীবীদের আশা-আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ। নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তাঁদের…

Read More

উদয়পুরে প্রশাসনের বাজার অভিযান, বাজেয়াপ্ত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী

উদয়পুর: সাধারণ মানুষের স্বার্থে খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উদয়পুর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালাল প্রশাসন।বৃহস্পতিবার উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে খাদ্য দপ্তর, লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট, ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে চকবাজারের বিভিন্ন হোলসেল ও রিটেল দোকানে অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন দোকানগুলিতে খাদ্যসামগ্রীর মেয়াদ, প্যাকেটের গায়ে উল্লেখিত মূল্য…

Read More