Headlines

‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর মনোনয়ন দাখিল, ২৯ মে পর্যন্ত জমা নেওয়া হবে ফর্ম

কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত ‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর তরফে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করলেন। এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।নির্বাচনী সূচি অনুযায়ী, আগামী ২৯ মে পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। এরপর ৩০ মে মনোনয়ন পত্রের পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রিটার্নিং অফিসার পুলক…

Read Full News

বিশালগড় থানার সামনে জাতীয় সড়কে পুলিশের গাড়ি পার্কিংয়ের অভিযোগ, যানজটে ক্ষোভ পথচলতি মানুষের

বিশালগড়, ১৬ জুলাই: সিপাহীজলা জেলার বিশালগড় থানার সামনে জাতীয় সড়কে পুলিশের গাড়ি পার্কিং করে রাখার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ক্ষোভ প্রকাশ করেন পথচলতি মানুষ ও কয়েকজন গাড়িচালক। অভিযোগ, থানার অভ্যন্তরে পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা না থাকায় দীর্ঘদিন ধরেই পুলিশের একাধিক গাড়ি জাতীয় সড়কের পাশে বা সড়কের অংশ দখল করে রাখা হচ্ছে, যার ফলে যান চলাচলে…

Read Full News

ভিসি ভোটের আগে আমবাসায় বড়সড় দলবদল! বিজেপি ছেড়ে সিপিআই(এম)-এ ১৫০ ভোটার

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে আমবাসার কমলাছড়া ভিলেজে রাজনৈতিক পালাবদলের দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। দাবি করা হয়েছে, বিজেপি ছেড়ে প্রায় ১৫০ জন ভোটার সিপিআই(এম)-এ যোগ দিয়েছেন।নির্বাচনের আগে এই দলবদলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সিপিআই(এম)-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপির বিভিন্ন নীতি ও স্থানীয় পরিস্থিতিতে অসন্তুষ্ট হয়েই ওই ভোটাররা…

Read Full News

মধ্যরাতের অভিযানে পুলিশের বড় সাফল্য! ২০ কেজির বেশি গাঁজা, এসকাফ সিরাপ ও দেশি বন্দুক উদ্ধার

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যাত্রাপুর থানার পুলিশ। বুধবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে এক যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, ১৮ জুন গভীর রাতে খবর পাওয়া যায় যে থানা এলাকার বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েতের মহরম আলীপাড়া…

Read Full News

যোগেন্দ্রনগরে CPIM কার্যালয়ে হামলার অভিযোগ, পরিদর্শনে এম.এ. বেবি ও জিতেন চৌধুরী

যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর এলাকায় CPIM কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর দলীয় কার্যালয় পরিদর্শন করেন CPIM-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি, বিরোধী দলনেতা জিতেন চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃত্ব।পরিদর্শনের সময় তাঁরা কার্যালয়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন এবং ঘটনার বিষয়ে স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। ঘটনায় BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে CPIM। যদিও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের…

Read Full News

BSF-এর গাড়িতে গরু? আমতলী-বিশালগড় সড়কে উঠছে প্রশ্ন

আমতলী বাইপাস হয়ে বিশালগড়ের দিকে BSF-এর একটি গাড়িতে গরু নিয়ে যাওয়ার দৃশ্য ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটিতে গরু পরিবহন করতে দেখা গেছে। তবে সরকারি বা নির্ভরযোগ্য কোনও সূত্র থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি যে গরুগুলি কী উদ্দেশ্যে বা বৈধ নথিপত্রের ভিত্তিতে পরিবহন করা হচ্ছিল।ঘটনাটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—BSF-এর গাড়ি ব্যবহার করে…

Read Full News

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গনওয়াড়ি মিলন সেবা’

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যের সাংসদ তহবিলের উদ্যোগে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হচ্ছে ‘অঙ্গনওয়াড়ি মিলন সেবা’ কর্মসূচি। এরই অংশ হিসেবে আজ ২৫ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত শিশু ও অভিভাবকদের নিয়ে এই মিলন কর্মসূচির আয়োজন…

Read Full News

১০ আগস্টের ‘জেল ভরো’ কর্মসূচির প্রস্তুতিতে ধর্মনগরে সিআইটিইউ-এর মিছিল

ধর্মনগর, ৬ আগস্ট: আগামী ১০ আগস্ট সারা দেশব্যাপী সিআইটিইউ ঘোষিত ‘জেল ভরো’ আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার ধর্মনগরে মিছিল সংগঠিত করে সিআইটিইউর জেলা কমিটি। ১১ দফা দাবি সনদের ভিত্তিতে এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে মিছিলটি ধর্মনগর সিপিআই(এম) জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।মিছিলে সিআইটিইউ জেলা কমিটির নেতৃত্বের…

Read Full News

মাঝরাস্তায় বাস থামিয়ে পুলিশের তল্লাশি, চাঞ্চল্য বিশ্রামগঞ্জে!

গোপন সূত্রে খবর পেয়ে রাস্তায় বাস থামিয়ে পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জে। জানা যায়, আগরতলা থেকে যতনবাড়ির উদ্দেশে যাওয়ার পথে বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে একটি বাস আটক করে তল্লাশি চালায় পুলিশ।অভিযানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিশ্রামগঞ্জ থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। গোপন খবরের ভিত্তিতেই বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় বলে…

Read Full News

“BJP’s 2 Years: Progress, Promise, Prosperity!”

ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে সোমবার চাকমা ঘাট কমিউনিটি হলে এক বিশিষ্ট সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মন্ডল সভাপতি ধনঞ্জয় দাসসহ অন্যান্য দলীয় নেতৃত্ব।অনুষ্ঠানের সূচনা হয় বিজেপির পতাকা…

Read Full News