Headlines

আবারও জ্বালানির ধাক্কা! বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

সাধারণ মানুষের মাথাব্যথা আরও বাড়িয়ে ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। নতুন সংশোধিত মূল্যে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং পরিবহণ ব্যয়ের প্রভাবেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। হঠাৎ জ্বালানির দাম বৃদ্ধির ফলে পরিবহণ খরচ বাড়ার আশঙ্কা তৈরি…

Read More

রামনগরে ‘মন কি বাত’ শোনার আয়োজন, উপস্থিত মেয়র-বিধায়ক দীপক মজুমদার

আগরতলা, ২৮ জুন: ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের সুপারি বাগানস্থিত দশরথ দেব ভবনে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ শোনার বিশেষ আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার এবং এলাকার দলীয় নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।এদিন উপস্থিত সকলেই একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন। অনুষ্ঠানের…

Read More

কুমারঘাটে ২২ বছরের যুবকের রহস্যজনক মৃত্যু, মাথা-মুখে আঘাতের চিহ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের

কুমারঘাট, ৩০ জুন: উত্তর ত্রিপুরার কুমারঘাটে এক ২২ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভবতারিণী মন্দির সংলগ্ন এলাকা থেকে ফটিকরায় রাজনগরের বাসিন্দা সুমন দাস-এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।জানা গেছে, মৃত সুমন দাস রাজনগর এলাকার বাসিন্দা সজল দাসের ছেলে। পরিবারের অভিযোগ, সুমনের মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাই এটি…

Read More

দক্ষিণ মাছমারায় নতুন অ্যাম্বুলেন্স, জনসেবায় বড় উদ্যোগ বিধায়ক ভগবান দাসের

পাবিয়াছড়া বিধানসভা এলাকার মানুষের চিকিৎসা পরিষেবায় আরও একধাপ এগিয়ে এল জনসেবা। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দক্ষিণ মাছমারা এলাকার ‘বাবা লোকনাথ মহিলা স্বনির্ভর গোষ্ঠী’ (SHG)-র সদস্যদের হাতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স তুলে দিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস।নতুন এই অ্যাম্বুলেন্সটি এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত…

Read More

ফলাফলে ‘ব্যাক’ বিভ্রাটে ক্ষোভ, ওমেন্স কলেজের সামনে এবিভিপির বিক্ষোভ

রাজ্যের বিভিন্ন কলেজের পরীক্ষার ফলাফল প্রকাশের পরও পুনরায় পরীক্ষা দেওয়া বহু ছাত্র-ছাত্রীর নামের পাশে ফের ‘ব্যাক’ দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই সমস্যাকে কেন্দ্র করে চরম হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অভিযোগ, কলেজে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ে যেতে বলা হচ্ছে, আবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে কলেজের সঙ্গে কথা বলতে বলা হচ্ছে। ফলে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ…

Read More

২৪ জুন থেকে ফের অবরোধের হুঁশিয়ারি! জাতীয় সড়ক ও রেলপথ বন্ধের ডাক JARC-JAC-এর

আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং রেলপথে অনির্দিষ্টকালের অবরোধ ও ধর্মঘটের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন JARC ও JAC। পুনর্বাসন প্যাকেজসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সরকারের কাছে একাধিকবার দাবি ও আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ফলে…

Read More

নারী নির্যাতনের প্রতিবাদে ডুকলিতে গণমিছিল, কঠোর পদক্ষেপের দাবি গণতান্ত্রিক নারী সমিতির

রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির (AIDWA) ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্য-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় নেত্রী ও প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত এবং ডুকলি মহকুমা…

Read More

অমরপুর বিডিও অফিসে উত্তেজনা! উন্নয়নমূলক কাজ বন্ধের অভিযোগে বিক্ষুব্ধ পঞ্চায়েত প্রধানদের বিক্ষোভ

অমরপুর ব্লকের উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে রয়েছে—এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার অমরপুর বিডিও অফিসে চরম উত্তেজনার সৃষ্টি হয়। উন্নয়নমূলক প্রকল্পের কাজ ও বিল প্রদান বন্ধ থাকার অভিযোগ তুলে একযোগে দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিডিও অফিসে হাজির হয়ে জবাবদিহি দাবি করেন।পঞ্চায়েত প্রধানদের অভিযোগ, প্রাক্তন বিডিও উৎপল দাসের বদলির পর থেকে অমরপুর ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক…

Read More

রাজ্যপালের সঙ্গে IPFT নেতৃত্বের বৈঠক

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন IPFT নেতৃত্ব। সাক্ষাতে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।এদিনের বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ের পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন IPFT নেতৃত্ব। রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Read More

এগিয়ে চলো সংঘের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী, মানবসেবার বার্তায় উজ্জীবিত রাজধানী

আগরতলা, ১ আগস্ট: রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এগিয়ে চলো সংঘ-এর উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার এই মহৎ উদ্যোগে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু স্বেচ্ছায় রক্তদাতা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, সমাজসেবী এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।শিবির পরিদর্শন করে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের…

Read More