Headlines

ADC নির্বাচন ঘিরে পাঁচ বাম দলের বৈঠক, নির্বাচন কমিশনে প্রতিনিধিদল

ADC VC Election-কে সামনে রেখে পাঁচটি বামপন্থী দলের তরফে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো মেলারমাঠের সিপিআইএম স্টেট অফিসে। নির্বাচন প্রক্রিয়া ও বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দলগুলির প্রতিনিধিরা।এদিন সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরোয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল) লিবারেশনের প্রতিনিধিরা যৌথভাবে সাংবাদিক সম্মেলনে অংশ নেন।এরপর পাঁচ দলের প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ADC VC Election…

Read Full News

খোয়াইয়ে ১৫ কোটি টাকার শপিং কমপ্লেক্সের শিলান্যাস, ২১ প্রকল্পে ব্যয় ৩৯ কোটি

খোয়াই: খোয়াইয়ের পরিকাঠামোগত উন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার খোয়াইয়ের সুভাষ পার্ক বইমেলা মাঠে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে গাড়ি পার্কিংয়ের সুবিধাসহ একটি বহুতল শপিং কমপ্লেক্স নির্মাণের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। পাশাপাশি, ভার্চুয়ালি খোয়াই জেলার বিভিন্ন স্থানে নির্মিত আরও ২০টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী,…

Read Full News

সোনামুড়ায় ৪৪ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা

সোনামুড়া থানার পুলিশের টহলদারির সময় পাহাড়পুর সীমান্ত সড়কের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, টহল চলাকালীন পরিত্যক্ত অবস্থায় মোট ৪৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। গাঁজাগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা বলে জানা গেছে।উদ্ধারের পর সমস্ত আইনানুগ প্রক্রিয়া মেনে গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়। তবে ঘটনাস্থল থেকে…

Read Full News

এক মাসের বিদ্যুৎ সংকটে ফুঁসে উঠল গ্রাম! রাস্তা অবরোধে পণ্ড আমবাসার সাপ্তাহিক হাট

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটানোর প্রতিবাদে শনিবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন আমবাসার ঈশানচন্দ্র পাড়ার বাসিন্দারা। বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের দাবিতে আমবাসা-গণ্ডাছড়া সড়কের আড়াই মাইল এলাকায় পথ অবরোধ করে তাঁরা ক্ষোভ উগরে দেন।স্থানীয়দের অভিযোগ, গত এক মাসেরও বেশি সময় ধরে তাঁদের এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত। বারবার বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ…

Read Full News

ঝড়ে ভেঙেছে কুড়ে ঘর, জীবন ঝুঁকিতে পরিবার! প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন সিমনার বিশ্বরাজ দেববর্মার

সিমনা বিধানসভার হেজামারা ব্লকের অন্তর্গত রুব্রীতুইসা এডিসি ভিলেজের দুগ্রাই এলাকার বাসিন্দা বিশ্বরাজ দেববর্মা চরম আর্থিক সংকটের মধ্যেও ভঙ্গুর কুড়ে ঘরে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার আশায় এবার সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানালেন তিনি।জানা যায়, বিশ্বরাজ দেববর্মা একজন অন্তদয় রেশনকার্ডধারী। তাঁর পরিবারে স্ত্রী, ছেলে-মেয়ে মিলিয়ে মোট পাঁচজন সদস্য রয়েছেন। দীর্ঘদিন ধরে…

Read Full News

🎵 জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ শচীন দেব বর্মণকে

আগরতলা: রাজ্যের গর্ব, বিশ্বখ্যাত সংগীতশিল্পী কুমার শচীন দেব বর্মণের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করল তথ্য ও সংস্কৃতি দপ্তর। বৃহস্পতিবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যসহ…

Read Full News

ছেলের বিয়ের আগেই বড় ধাক্কা! একই রাতে দুই বাড়িতে চুরির তাণ্ডব

বামুটিয়া, ২ জুলাই: বাড়িতে ছেলের বিয়ের প্রস্তুতি চলছে। তার মধ্যেই চোরের হানায় বড়সড় ক্ষতির মুখে পড়ল একটি পরিবার। পশ্চিম ত্রিপুরার বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা গভীর রাতে দুটি বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার রাবার শিট চুরি করে পালিয়ে যায়। চুরির ঘটনাটি সকালে পরিবারের সদস্যদের…

Read Full News

আর্চারিতে নতুন প্রতিভার খোঁজ, প্রশিক্ষণ শিবিরে দীপা কর্মকারের অনুপ্রেরণা

আগরতলার ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো সাত দিনব্যাপী আর্চারি ট্রেনিং ক্যাম্প। ছোট ও তরুণ খেলোয়াড়দের আর্চারি খেলায় উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর লতানাথ, ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর রঞ্জন ঘোষ, স্পোর্টস ডিরেক্টর…

Read Full News

“প্রেস স্টিকার লাগিয়ে গাঁজা পাচার! কমলপুরে ভুয়ো সাংবাদিক পরিচয়ে ধরা পড়ল ৩ নেশা কারবারি”

কমলপুর, ৩১ মে: সাংবাদিক পরিচয়ের আড়ালে গাঁজা পাচারের চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো ধলাই জেলার কমলপুরে। গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে বহিরাজ্যে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা চালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিন মাদক কারবারি।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার কমলপুর থানার অধীন দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে নিয়মিত তল্লাশির সময় সন্দেহভাজন একটি গাড়িকে আটক করা হয়। গাড়িটিতে…

Read Full News

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সহায়তার চেক

আগরতলার দুটি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।সম্প্রতি আগরতলার রামনগর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে শ্রভ্রজিৎ চৌধুরীর মর্মান্তিক মৃত্যু হয়। এদিন মুখ্যমন্ত্রী মৃতের স্ত্রী রেশমী সাহার হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন…

Read Full News