Headlines

তিলথৈ হাসপাতালে বিধায়কের পরিদর্শন, পার্কিং উন্নয়নে ১০ লক্ষ টাকা বরাদ্দ

উত্তর ত্রিপুরা জেলার তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা, পরিচ্ছন্নতা ও পরিকাঠামো খতিয়ে দেখতে মঙ্গলবার হাসপাতাল পরিদর্শন করেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ।পরিদর্শনকালে হাসপাতালের নিচতলার বাথরুমে পাইপলাইনের সমস্যার কারণে জল সংকট ও অপরিচ্ছন্নতার বিষয়টি খতিয়ে দেখেন বিধায়ক। তাঁর দাবি, সমস্যার সমাধানে ইতিমধ্যেই প্লাম্বার কাজ শুরু করেছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।হাসপাতালের পার্কিং ব্যবস্থার উন্নয়নে বিধায়ক…

Read Full News

ক্লাসে নেই শিক্ষক, মিড-ডে মিলে কাঁচা ডিমের অভিযোগ! হাজরাপাড়া স্কুল ঘিরে বিতর্ক

তেলিয়ামুড়া, ২ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত কাকড়াছড়া এলাকার হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে শিক্ষা ব্যবস্থা ও মিড-ডে মিল পরিচালনা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং মিড-ডে মিলেও অনিয়ম চলছে, যার ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।২০০৫ সালে পাহাড়ি এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে মুঙ্গিয়াকামি…

Read Full News

ট্রান্সফরমারের কয়েল চুরি! রাতের অন্ধকারে ২০ হাজার টাকার সামগ্রী উধাও

বিশ্রামগঞ্জ, ১৯ জুন:বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতর থাকা কয়েল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে।জানা গেছে, চেছুড়িমাই রিলেশন হোটেল সংলগ্ন এলাকায় স্থাপিত ৬৩ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতরে থাকা কয়েল খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা…

Read Full News

ধজ্জ্বনগরে নার্সিং শিক্ষার নতুন দিগন্ত, উদ্বোধন নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউটের

উদয়পুর মহকুমার ধজ্জ্বনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশন। নার্সিং শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে রবিবার দুপুরে প্রতিষ্ঠানের কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, সানি…

Read Full News

১ মাস ২০ দিন পর খুলল মাতা ত্রিপুরা সুন্দরীর প্রণামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও!

দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি সিন্দুক ও প্রণামী বাক্স খোলার পর শুরু হয় অর্থ গণনার কাজ। দিনভর চলে এই গণনা প্রক্রিয়া।গোমতী জেলাশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, প্রণামী বাক্স থেকে ভারতীয় মুদ্রার পাশাপাশি…

Read Full News

মদের ট্যাঙ্ক নিয়ে বাড়ি বাড়ি! ভোটার প্রভাবিতের অভিযোগ কৈলাসহরে

কৈলাসহরে ভোটারদের প্রভাবিত করতে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার অভিযোগ তুললেন কংগ্রেস নেতা মোঃ বদরুজ্জামান। তাঁর অভিযোগ, মদের ট্যাঙ্ক নিয়ে এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে।ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে এমন অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও অভিযোগের পক্ষে এখনও কোনও নিরপেক্ষ প্রমাণ বা প্রশাসনিক নিশ্চিতকরণের কথা জানা যায়নি। অভিযোগটি ঘিরে সংশ্লিষ্ট…

Read Full News

পাহারাদার থাকা সত্ত্বেও দোকানের ছাদ কেটে চুরি! বামুটিয়ায় উধাও ৮০ ভরি রুপার গয়না ও নগদ টাকা

বামুটিয়ার কালী বাজারে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে রাতের পাহারাদার থাকা সত্ত্বেও একটি জুয়েলারি দোকানের টিনের ছাদ কেটে ভিতরে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।জানা গেছে, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজারে জুয়েলারি ব্যবসায়ী অমৃত দেবনাথের দোকানে এই চুরির ঘটনা ঘটে। সকালে দোকান খুলতে…

Read Full News

তিন সন্তানের মায়ের রহস্যমৃত্যুতে বিশালগড়ে চাঞ্চল্য, আত্মহত্যা নাকি অন্য কিছু—তদন্তে পুলিশ

বিশালগড়: সিপাহীজলা জেলার বিশালগড়ের লালটিলা এলাকায় তিন সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম সনকা নম। তাঁর স্বামীর নাম বিকাশ নম।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাড়িতে সনকা নমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃতার বাপের বাড়ির পরিবারের সদস্যরা এই…

Read Full News

প্রদ্যোত কিশোরের দ্রুত আরোগ্য কামনা জিতেন্দ্র চৌধুরীর

তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মার অসুস্থতার খবর পেয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অসুস্থতার সময় প্রদ্যোত কিশোরের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।জিতেন্দ্র চৌধুরী প্রদ্যোত কিশোর দেববর্মার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাঁর এই শুভেচ্ছাবার্তাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা…

Read Full News

৮ দফা দাবিতে ধর্মনগরে ক্ষেতমজুরদের মিছিল, জেলাশাসককে স্মারকলিপি

উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার অবসানের দাবিতে ধর্মনগরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন দুপুরে সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে ফের দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনের পাঁচ সদস্যের…

Read Full News