Headlines

মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠকের পর বনধ প্রত্যাহার, স্বস্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ৪ জুন: আগামী ৫ জুন আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেললাইন বনধের যে কর্মসূচি ঘোষণা করেছিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি, তা শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি।জানা গেছে, দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে আসছিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। দাবিগুলির দ্রুত সমাধানের…

Read Full News

শখের পালসার চুরি! CCTV-তে ধরা পড়ল চোরের কীর্তি

বহু কষ্টে উপার্জন করে শখের বাইক কিনেছিলেন নন্দননগর পালপাড়ার বাসিন্দা দুলাল শীল। কিন্তু সেই সাধের বাইকই রাতের অন্ধকারে চুরি হয়ে গেল। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, নন্দননগর পালপাড়া এলাকার বাসিন্দা ভজন পালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন দুলাল শীল। বাড়ির সামনে রাখা তাঁর পালসার বাইকটি চোরের দল নিয়ে যায় বলে অভিযোগ।পরদিন সকালে CCTV ফুটেজ খতিয়ে…

Read Full News

বিজেপি কার্যালয়ে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বিজেপি প্রদেশ কার্যালয়ে। এ উপলক্ষে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মহারাজার দূরদর্শী চিন্তাভাবনা এবং আধুনিক ত্রিপুরা গঠনে…

Read Full News

৮ বছর পর আগরতলা হকার্স ইউনিয়নের ভোট! কড়া নিরাপত্তায় উৎসবের আবহে নির্বাচন

আগরতলা, ১৪ জুলাই: দীর্ঘ আট বছর পর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আগরতলা হকার্স ইউনিয়নের নির্বাচন। বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে হকারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার…

Read Full News

নল লাগানো রোগীও অবরোধে আটকে, অপেক্ষা শুধু পথ খোলার!

৭২ ঘণ্টার জাতীয় সড়ক ও রেলপথ অবরোধে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় আটকে রয়েছেন শিশু, মহিলা, প্রবীণ থেকে শুরু করে অসুস্থ রোগীরাও। এমনই এক হৃদয়বিদারক পরিস্থিতির ছবি সামনে এসেছে বড়মুড়া অবরোধস্থলে।শরীরে চিকিৎসার নল লাগানো অবস্থায় এক রোগীকে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েও অবরোধের কারণে মাঝপথে আটকে পড়েছেন পরিবারের সদস্যরা। অসুস্থ রোগীকে দ্রুত নিরাপদ…

Read Full News

মুখ্যমন্ত্রীর আশ্বাসেও থামেনি আন্দোলন, STGT চাকরি প্রার্থীদের আশ্বস্ত করলেন TRBT চেয়ারম্যান

আগরতলা, ৫ আগস্ট: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও নিজেদের দাবিতে ফের রাস্তায় নামলেন STGT চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে এদিনও তারা আন্দোলন চালিয়ে যান।পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে TRBT-র চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব আন্দোলনরত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, বিষয়টি নিয়ে বোর্ড আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, পুজোর আগেই সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।চেয়ারম্যান আরও…

Read Full News

দিল্লিতে হৃদরোগে প্রাণ গেল বিএসএফ জওয়ান প্রেমজয়ের, শোকের ছায়া বামুটিয়ায়

দিল্লিতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই প্রাণ হারালেন বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বিএসএফ জওয়ান প্রেমজয় সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।জানা গেছে, দিল্লিতে বিএসএফ ক্যাম্পে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হন প্রেমজয়। পরে তাঁর মৃত্যু হয়। তরুণ এই জওয়ানের আকস্মিক মৃত্যুতে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।প্রেমজয় সরকার রেখে গেছেন তাঁর স্ত্রী, দুই কন্যাসন্তান,…

Read Full News

৮০তম স্বাধীনতা দিবসে আগরতলায় প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে অসম রাইফেলসের মিলন

আগরতলা, ১৬ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগরতলার এক্কা পার্কের শহিদ স্মৃতিসৌধে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে বিশেষ আউটরিচ কর্মসূচির আয়োজন করল অসম রাইফেলস। প্রাক্তন সেনাকর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের সঙ্গে অসম রাইফেলস ব্যান্ডের মনোমুগ্ধকর যৌথ সংগীত পরিবেশনা। দেশাত্মবোধক আবহে এই পরিবেশনা উপস্থিত…

Read Full News

মল মাসের প্রভাবে জামাই ষষ্ঠীতেও মিষ্টির বাজারে মন্দা

আগরতলা, ২০ জুন: জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে প্রতি বছর মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ও বিক্রির ধুম দেখা গেলেও এ বছর সেই চিত্র অনেকটাই ভিন্ন। ব্যবসায়ীদের দাবি, চলতি বছরে মল মাস (অধিক মাস) থাকায় উৎসবের কেনাকাটায় প্রভাব পড়েছে এবং মিষ্টির দোকানগুলোতে প্রত্যাশিত ব্যবসা হচ্ছে না।শহর ও বিভিন্ন বাজার এলাকার মিষ্টি ব্যবসায়ীরা জানান, জামাই ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন…

Read Full News

দক্ষিণ জেলায় দিশা বৈঠক, স্বাস্থ্য-শিক্ষা ও পানীয় জলে বিশেষ নজর

বিলোনিয়া সার্কিট হাউসে শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ অনুষ্ঠিত হলো দক্ষিণ জেলা ভিত্তিক গুরুত্বপূর্ণ দিশা বৈঠক। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেবী দেববর্মার পৌরোহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, জলসম্পদ, প্রাণীসম্পদ, মৎস্য, আরক্ষা, মহকুমা ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা…

Read Full News