🚨 থলিবাড়ি থেকে ফেরার পথে IG-এর গাড়িতে হামলা, অল্পের জন্য রক্ষা
থলিবাড়ি গণনা কেন্দ্র থেকে ফেরার পথে আইন-শৃঙ্খলা বিভাগের আইজি মনচাক ইপ্পারের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন আইজি।হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
