মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, দুই পড়ুয়ার সাফল্যে গর্বিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির
আগরতলা, ৩০ জুন: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরে দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দুই কৃতী পড়ুয়াকে সংবর্ধনা জানিয়ে তাদের সাফল্য উদযাপন করল ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল আনন্দঘন পরিবেশ।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে কৃতী পড়ুয়াদের ফুল, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। তাঁদের অসাধারণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা গর্ব প্রকাশ করেন এবং…
