Headlines

হাজার কর্মী-সমর্থকের মিছিল, চড়িলামে ১০ ভিসিতে তিপ্রা মথার ৮৪ প্রার্থীর মনোনয়ন

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে চড়িলামে জোরদার রাজনৈতিক তৎপরতা দেখা গেল। শনিবার প্রায় ৫ হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে চড়িলাম আরডি ব্লকের ১০টি ভিলেজ কমিটির মোট ৮৪ জন তিপ্রা মথা মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।বিধায়ক সুবোধ দেববর্মা, এমডিসি বুদ্ধকুমার দেববর্মা এবং সোহেল মিয়ার নেতৃত্বে মিছিল করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকায় তৈরি…

Read Full News

এসএফআইয়ের উদ্যোগে রক্তদান শিবির, উপস্থিত মানিক সরকার

আগরতলা: ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) সদর বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র যুবক ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।রক্তদান একটি মহৎ সামাজিক উদ্যোগ। মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই রক্তদানের মতো মানবিক কর্মসূচির আয়োজন করে এসএফআইয়ের সদর বিভাগীয়…

Read Full News

পুর নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে সিপিআই(এম)-এর মিছিল ও গণ ডেপুটেশন

খোয়াই: আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে জনসংযোগ কর্মসূচিতে নামল সিপিআই(এম)। শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও পুর পরিষদ-সংক্রান্ত দাবি-দাওয়া তুলে ধরে মঙ্গলবার খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে মিছিল ও গণ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করেই মিছিলে অংশ নেন দলের কর্মী-সমর্থকরা।এদিন সিপিআই(এম)-এর সুভাষপার্ক অঞ্চল কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। সুভাষপার্ক বাজার, কোহিনুর শপিং…

Read Full News

মুখ্যমন্ত্রীর আশ্বাসেও থামেনি আন্দোলন, STGT চাকরি প্রার্থীদের আশ্বস্ত করলেন TRBT চেয়ারম্যান

আগরতলা, ৫ আগস্ট: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও নিজেদের দাবিতে ফের রাস্তায় নামলেন STGT চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে এদিনও তারা আন্দোলন চালিয়ে যান।পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে TRBT-র চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব আন্দোলনরত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, বিষয়টি নিয়ে বোর্ড আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, পুজোর আগেই সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।চেয়ারম্যান আরও…

Read Full News

জিবিপি হাসপাতালে হুইলচেয়ার-স্ট্রেচারের আকাল? রোগী-পরিজনের ক্ষোভ!

এটাই কি জিবিপি হাসপাতালের বাস্তব চিত্র? হুইলচেয়ার ও স্ট্রেচার না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন রোগী ও তাঁদের পরিজনরা।জানা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে এসে একাধিক রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের হুইলচেয়ার কিংবা স্ট্রেচারের জন্য সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। জরুরি প্রয়োজনে রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে প্রয়োজনীয় সরঞ্জাম না পাওয়ায় দুর্ভোগের…

Read Full News

পুলিশ সুপার-জেলা শাসকের অফিসের পেছনেই মহিলাকে মারধরের অভিযোগ! কাঠগড়ায় দম্পতি

বিশ্রামগঞ্জ: খোদ পুলিশ সুপার ও জেলা শাসকের কার্যালয়ের পেছনেই এক মহিলাকে আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি বিশ্রামগঞ্জ থানা এলাকার বলে জানা গেছে।অভিযোগ, এক মহিলার উপর আচমকাই হামলা চালান সহিদ মিয়া ও তাঁর স্ত্রী। ঘটনায় মহিলা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। প্রকাশ্য এলাকায় এমন ঘটনার অভিযোগ সামনে আসতেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে…

Read Full News

বিদ্যুৎ বিভ্রাট ও চড়া বিলের অভিযোগে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, পথ অবরোধ

কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবার অবনতি, দীর্ঘক্ষণ লোডশেডিং এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে সরব হলো ঊনকোটি জেলা কংগ্রেস। শুক্রবার দুপুরে সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।দুপুর প্রায় ৩টা নাগাদ ঊনকোটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে…

Read Full News

Chandrapur-এ ফের দুঃসাহসিক চুরি

চোর ও ডাকাতের ভয়ে সাধারণ মানুষের রাতের ঘুম যেন উবে গেছে। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে যাচ্ছে দুঃসাহসিক চুরি বা ডাকাতির ঘটনা। ঠিক এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে আগরতলার Chandrapur ইছামোয়া এলাকায় দেবব্রত ঘোষের বাড়িতে।গতকাল গভীর রাতে চোরের দল এসে সুযোগ বুঝে বাড়ির একাকী গৃহবধূকে আহত করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান…

Read Full News

বিলোনিয়ায় BSF-পুলিশের যৌথ অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার, গাড়ি ফেলে পালাল চালক

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া হৃষ্যমুখ ব্লকের নলুয়া অভয়নগর দাসপাড়ায় BSF ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। রবিবার একটি সন্দেহভাজন প্রাইভেট গাড়িকে ধাওয়া করে আটক করার পর তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় গাড়ির চালক গাড়িটি ঘটনাস্থলে রেখেই পালিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে…

Read Full News

জিবি হাসপাতালের আন্দোলন, মোবাইল নিষেধাজ্ঞা ও ভিলেজ নির্বাচনের ফল—মুখ খুললেন মুখ্যমন্ত্রী

আগরতলা: জিবি হাসপাতালের চিকিৎসকদের আন্দোলন, হাসপাতালে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল—এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।জিবি হাসপাতালের চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পরিস্থিতি সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরেন। চিকিৎসা পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয় এবং রোগীদের স্বার্থ…

Read Full News