Headlines

২০২০-এর আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে বিধায়ক বিরোধী সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

২০২০ সালে কংগ্রেস দলের উদ্যোগে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন রাজভবনের সামনে অনুষ্ঠিত আইন অমান্য আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় নতুন করে তৎপরতা দেখা দিয়েছে। ওই সময় আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে রাজ্য পুলিশের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইনজীবী পূজন বিশ্বাস, কৈলাশহরের বিধায়ক বিরোধী সিনহা, বর্তমান বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল কুমার…

Read More

রিপস্যাটে শুরু দু’দিনব্যাপী যক্ষ্মা স্ক্রিনিং ও সচেতনতা কর্মসূচি, টিবি নির্মূলে জোর সচেতনতায়

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: যক্ষ্মা (টিবি) নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে বুধবার থেকে আভয়নগরস্থিত রিজিওনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (RIPSAT)-এ শুরু হয়েছে দু’দিনব্যাপী “Tuberculosis Screening and Awareness Program”। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি (NTEP)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ২৯ ও ৩০ জুলাই প্রতিদিন সকাল…

Read More

দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মানিক সাহার, ত্রিপুরার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী Narendra Modi-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Manik Saha। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে ত্রিপুরার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করে জানান, ত্রিপুরার উন্নয়নমূলক প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা…

Read More

‘কাচের মায়াজাল’ থিমে চমক, ৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা

আগরতলা: রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এবার ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছে। এবারের পূজার মূল আকর্ষণ থাকছে ‘কাচের মায়াজাল’ থিম, যা দর্শনার্থীদের জন্য এক ভিন্নধর্মী ও নান্দনিক অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এবারের পূজার থিমের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। একই সঙ্গে শুভ সূচনার…

Read More

স্নানযাত্রায় জগন্নাথ জিউ মন্দিরে ভক্তদের ঢল, উৎসবের আবহে মুখর আগরতলা

আগরতলা, ২৯ জুন: স্নানযাত্রা উৎসব উপলক্ষে সোমবার আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভোর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত মন্দিরে এসে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন ও পূজা-অর্চনায় অংশ নেন।ধর্মীয় রীতি-নীতি মেনে দেববিগ্রহের মহাস্নানসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তিময় পরিবেশ, আর দিনভর…

Read More

হাইলাকান্দি-শ্রীভূমিতে প্রশাসনের সঙ্গে বৈঠকে আসাম রাইফেলস, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর

হাইলাকান্দি, ১ জুলাই: নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করা এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট।বৈঠকে হাইলাকান্দির পুলিশ সুপার অমিতাভ সিনহা (এপিএস), জেলা শাসক জয় বিকাশ (আইএএস), শ্রীভূমির পুলিশ সুপার লীনা দোলে (এপিএস) এবং জেলা শাসক প্রদীপ কুমার…

Read More

চেকিংয়ে বড় সাফল্য! অটো থেকে উদ্ধার ৩৯.৫ কেজি গাঁজা, বাজারমূল্য ৪ লক্ষাধিক

মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রামনগর ভিলেজের রামনগর পাগলী বাড়ি রোডে রুটিন চেকিং চলাকালীন একটি অটোরিকশা আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে অটোটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ৩৯ কেজি ৫০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ টাকারও বেশি।…

Read More

বিমানবন্দরে যাত্রী হেনস্থা কাণ্ডে ২ অটোচালক আটক, মন্ত্রীকে ধন্যবাদ জানালেন অভিযোগকারিণী

আগরতলা, ২৮ জুলাই: বিমানবন্দরের সামনে বিমানযাত্রীকে হেনস্থার অভিযোগে দুই অটোচালককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযোগকারিণী বিনীতা ঘোষের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।অভিযোগ অনুযায়ী, বিমানবন্দর এলাকায় এক যাত্রীকে হয়রানি করা হয়েছিল। বিষয়টি সামনে আসার পর এয়ারপোর্ট থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত দুই অটোচালককে আটক করে।ঘটনার পর অভিযোগকারিণী বিনীতা ঘোষ পুলিশি পদক্ষেপের জন্য…

Read More

সমীর দাস হত্যাকাণ্ডের জেরে তাণ্ডব! ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ৪ জন গ্রেফতার

কাঁঠালতলী এলাকার বহুল আলোচিত সমীর দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার তদন্তে নেমে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম রাজু লস্কর, পবন দাস, সজল দাস এবং লক্ষণ মালাকার। অভিযোগ, সমীর দাস হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় তারা সক্রিয়ভাবে জড়িত ছিল।পশ্চিম জেলার…

Read More

ধলাবিলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা, আটক বাংলাদেশি যুবক! খোয়াইয়ে চাঞ্চল্য

খোয়াই, ২২ জুন: সীমান্তবর্তী খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধলাবিল সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মনা কুমার দাস (৩০)। তিনি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।স্থানীয় সূত্রে খবর,…

Read More