৫ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি: সিবিআই আদালতের কড়া রায়, ৫ বছরের জেল ৩ জনের
বহুল আলোচিত পাঁচ কোটি টাকার চিটফান্ড প্রতারণা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল আগরতলার স্পেশাল সিবিআই আদালত। মামলায় দোষী সাব্যস্ত তিনজনকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে আদালত।আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা বিচার প্রক্রিয়ার পর উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ এবং তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা ঘোষণা…
