Headlines

tripuranewshub@gmail.com

মেলাঘরে রাবার ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

মেলাঘর, ৩০ জুন: সিপাহিজলা জেলার মেলাঘর থানাধীন চণ্ডীগড় টাওয়ার চৌমহনী এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও রাবার ব্যবসায়ী তপন দেবনাথ-এর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সুযোগ বুঝে তপন দেবনাথের বাড়িতে ঢুকে চুরির ঘটনা ঘটায়। ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে মেলাঘর…

Read Full News

কুমারঘাটে ২২ বছরের যুবকের রহস্যজনক মৃত্যু, মাথা-মুখে আঘাতের চিহ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের

কুমারঘাট, ৩০ জুন: উত্তর ত্রিপুরার কুমারঘাটে এক ২২ বছর বয়সী যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভবতারিণী মন্দির সংলগ্ন এলাকা থেকে ফটিকরায় রাজনগরের বাসিন্দা সুমন দাস-এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।জানা গেছে, মৃত সুমন দাস রাজনগর এলাকার বাসিন্দা সজল দাসের ছেলে। পরিবারের অভিযোগ, সুমনের মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাই এটি…

Read Full News

NEET দুর্নীতির প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন, আত্মহত্যাকারী পড়ুয়াদের স্মরণে SFI-এর শ্রদ্ধাঞ্জলি

আগরতলা, ৩০ জুন: সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET) ঘিরে বিতর্ক ও দুর্নীতির অভিযোগের জেরে মানসিক চাপে আত্মহত্যা করা ছাত্র-ছাত্রীদের স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় এক শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করে এসএফআই রামনগর লোকাল কমিটি।আগরতলার পুলিশ হেডকোয়ার্টারের বিপরীতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছাত্র-যুবরা মোমবাতি প্রজ্বলন করে প্রয়াত পড়ুয়াদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের মানসিক…

Read Full News

বাল্যবিবাহ রুখতে ধর্মনগরে কিশোরীদের সচেতনতা কর্মসূচি, গুরুত্ব পেল মানসিক স্বাস্থ্য ও শিক্ষা

ধর্মনগর, ৩০ জুন: কিশোরীদের মধ্যে বাল্যবিবাহের কুফল, শিক্ষার গুরুত্ব এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে মঙ্গলবার ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্যোগ নেয় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ, রাজ্য…

Read Full News

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা

আগরতলা, ৩০ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক মঙ্গলবার আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা পরিষদ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, পঞ্চায়েত স্তরের সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, মন্ত্রী টিংকু রায়, বিধায়িকা অন্তরা দেব সরকার, বিধায়িকা…

Read Full News

কাঞ্চনপুর বাজারে প্রশাসনের হানা, উদ্ধার বিপুল মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য

কাঞ্চনপুর, ৩০ জুন: সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিল কাঞ্চনপুর মহকুমা প্রশাসন। মঙ্গলবার আচমকা কাঞ্চনপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অন্যান্য খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমার দুই ডিসিএম, খাদ্য দপ্তরের আধিকারিক এবং পুলিশ বাহিনীর সদস্যরা। অভিযানের সময় বাজারের…

Read Full News

হাওড়া নদীতে যুবকের দেহ উদ্ধারের রহস্য ঘনীভূত, পুলিশের জালে দুই যুবক

আগরতলা, ৩০ জুন: হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এই ঘটনায় পশ্চিম থানার পুলিশ দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গত ২৮ জুন হাওড়া নদী থেকে রমজান আলীর মৃতদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ একাধিক দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করে।…

Read Full News

সরকার নয়, নিজের টাকায় রাস্তার গর্ত ভরাট করলেন ই-রিকশা চালক!

কুমারঘাট, ৩০ জুন: উন্নয়নের দাবি আর রাজনৈতিক ভাষণের ভিড়ে বাস্তবের চিত্র যেন একেবারেই ভিন্ন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কুমারঘাট মহকুমার ফটিকরায়–কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ। বড় বড় গর্তে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কথা জানানো…

Read Full News

রডবোঝাই বোলেরোর ধাক্কায় রক্তাক্ত বাইক আরোহী, আশঙ্কাজনক অবস্থায় জিবিপিতে ভর্তি

শান্তির বাজার, ৩০ জুন: সাতসকালে শান্তির বাজারে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি রডবোঝাই বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক বাইক আরোহী। বর্তমানে তিনি আগরতলার জিবিপি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে শান্তির বাজারের অনুকূল ঠাকুর আশ্রমের সামনে TR-08-D-1737 নম্বরের একটি রডবোঝাই বোলেরো গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের…

Read Full News

৫০০-র বেশি এনসিসি ক্যাডেটের সামনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শনী, আগরতলায় আসাম রাইফেলসের ব্যতিক্রমী উদ্যোগ

আগরতলা, ৩০ জুন: তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা এবং সশস্ত্র বাহিনীতে যোগদানের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে আগরতলায় বিশেষ অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করল আসাম রাইফেলস।মঙ্গলবার শহীদ ভগত সিং যুব হোস্টেলে অনুষ্ঠিত এনসিসি-র কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প (CATC)-৫০-এ অংশগ্রহণকারী ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি-র ৫০০-রও বেশি ক্যাডেট এই প্রদর্শনীতে অংশ নেয়।প্রদর্শনীতে আধুনিক ইনফ্যান্ট্রি অস্ত্র…

Read Full News