Headlines

tripuranewshub@gmail.com

বুলডোজার নয়, নিজেরাই ভাঙলেন দোকান! প্রতিশ্রুতি রাখলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা

মধুপুর, ৩০ জুন: প্রশাসনকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নজির গড়লেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। সরকারি জমি দখলমুক্ত করতে নিজেরাই অবৈধ অংশ ভেঙে জায়গা খালি করে দিলেন তাঁরা।উল্লেখ্য, গত বুধবার ডিসিএমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে মধুপুর বাজারে সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান চালাতে পৌঁছায় প্রশাসন। সেই সময় ব্যবসায়ীরা প্রশাসনের কাছে এক সপ্তাহ সময় প্রার্থনা…

Read Full News

অসুস্থ মনশ্রীর পাশে যুব কংগ্রেস, চিকিৎসার জন্য রাজ্যজুড়ে অর্থ সংগ্রহের উদ্যোগ

আগরতলা, ৩০ জুন: গুরুতর অসুস্থ মনশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ নিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার রাজধানীর হাঁপানিয়া এলাকার চৌমুহনী পাড়ায় মনশ্রীর বাড়িতে যান ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।পরিবারের সঙ্গে কথা বলে মনশ্রীর শারীরিক অবস্থা এবং চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা। এ সময় পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন…

Read Full News

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, বিক্ষোভের জেরে কল্যাণপুরে বিদ্যুৎ দফতরে তালা

কল্যাণপুর, ৩০ জুন: কল্যাণপুরে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান শ্রমিক বিধু কপালি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বিধু কপালি। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার…

Read Full News

মানুষ-হাতি সংঘাত কমাতে তেলিয়ামুড়ায় বসবে ‘এনিমেল ফেন্সিং’, বন দপ্তরের বড় উদ্যোগ

তেলিয়ামুড়া, ৩০ জুন: মানুষ ও বন্য হাতির সংঘাত কমিয়ে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল খোয়াই জেলা বন বিভাগ। মঙ্গলবার তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী বিএসি হলে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচিতে জানানো হয়, হাতির আক্রমণ থেকে লোকালয়কে সুরক্ষিত রাখতে মহকুমার বিভিন্ন এলাকায় এনিমেল ফেন্সিং নির্মাণ করা হবে।খোয়াই জেলা বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই…

Read Full News

নেশামুক্ত সমাজ গঠনের বার্তা, উদয়পুরে যুব কল্যাণ কর্মসূচিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

উদয়পুর, ৩০ জুন: যুব সমাজকে নেশামুক্ত ও ইতিবাচক পথে পরিচালিত করার লক্ষ্যে গোমতী জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মঙ্গলবার উদয়পুরের টেপানিয়া এলাকার শালগড়ায় অবস্থিত সেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশন-এ একটি ‘ইয়ুথ ওয়েলফেয়ার প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর বার্তা তুলে ধরে যুবকদের সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী…

Read Full News

মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, দুই পড়ুয়ার সাফল্যে গর্বিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির

আগরতলা, ৩০ জুন: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরে দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দুই কৃতী পড়ুয়াকে সংবর্ধনা জানিয়ে তাদের সাফল্য উদযাপন করল ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল আনন্দঘন পরিবেশ।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে কৃতী পড়ুয়াদের ফুল, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। তাঁদের অসাধারণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা গর্ব প্রকাশ করেন এবং…

Read Full News

CPWD-র বলেরো পিকআপের ধাক্কায় দুমড়ে-মুচড়ে অটো, আহত ৬; চালক পলাতক

আগরতলা, ৩০ জুন: এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া ব্লকের সামনে মঙ্গলবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। অভিযোগ, অতিরিক্ত গতিতে আসা সিপিডব্লিউডি (CPWD)-এর স্টিকার লাগানো একটি বলেরো পিকআপ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত গাড়ির চালক পালিয়ে যায় বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গেছে, TR-01-V-1686 নম্বরের বলেরো পিকআপটি বামুটিয়া…

Read Full News

বিয়ের পিঁড়ি থেকে উদ্ধার নাবালিকা, মেলাঘরে প্রশাসনের অভিযানে ভেস্তে গেল বাল্যবিবাহ

মেলাঘর, ৩০ জুন: সিপাহিজলা জেলার মেলাঘর তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হলো একটি বাল্যবিবাহ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ের পিঁড়ি থেকেই এক নাবালিকা কন্যাকে উদ্ধার করে প্রশাসন।স্থানীয় সূত্রে জানা গেছে, নাবালিকার বিয়ের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এমন সময় খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নথিপত্র যাচাই…

Read Full News

মাতাবাড়িতে ‘শ্রী মাতা ত্রিপুরাসুন্দরী সিদ্ধ পীঠম’-এর ভূমি পূজা ১ জুলাই থেকে, তিনদিনের ধর্মীয় মহোৎসব

উদয়পুর, ৩০ জুন: মাতাবাড়ির রামঠাকুর আশ্রম সংলগ্ন কল্যাণ সাগরের পূর্ব পাড়ে শ্রী মাতা ত্রিপুরাসুন্দরী সিদ্ধ পীঠম ট্রাস্ট-এর উদ্যোগে আগামী ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে ভূমি পূজা ও মন্দির প্রতিষ্ঠা মহোৎসব। এই উপলক্ষে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূজ্য গুরুজি আচার্য শঙ্কর জী, এন মুরোলিধরন, পার্থ সারথি দাস, প্রশান্ত…

Read Full News

নাবালিকাকে তিনদিন আটকে নির্যাতনের অভিযোগ, গ্রেফতার মিষ্টি দোকানের কর্মচারী

আগরতলা, ৩০ জুন: নাবালিকাকে তিনদিন আটকে রেখে নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিক্রম দাস নন্দনগর পালপাড়া এলাকার বাসিন্দা এবং জিবি বাজারের একটি মিষ্টির দোকানের কর্মচারী। অভিযোগ, নির্যাতিতা নাবালিকা প্রায়ই ওই দোকানে মিষ্টি কিনতে যেতেন। সেই সূত্রেই অভিযুক্তের সঙ্গে তার…

Read Full News