বেহাল রাস্তার প্রতিবাদে সুবল সিং–আগরতলা সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
আগরতলা, ২৯ জুন: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সুবল সিং–আগরতলা সড়ক সংস্কারের দাবিতে সোমবার পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। রাস্তার দুরবস্থার কারণে নিত্যদিনের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে দ্রুত সংস্কারের দাবি জানান তারা।বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় এক বছর ধরে রাস্তার পিচ উঠে গিয়ে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে…
