Headlines

tripuranewshub@gmail.com

৩৬ মাইলে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, কন্টেইনারের ধাক্কায় গুরুতর আহত মালবাহী গাড়ির চালক

তেলিয়ামুড়া, ২৯ জুন: খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত ৩৬ মাইল এলাকায় সোমবার একটি ছোট মালবাহী গাড়ি ও একটি কন্টেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক চালক। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগরতলা থেকে কুমারঘাটগামী একটি ছোট মালবাহী গাড়ি ৩৬ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে…

Read Full News

আগরতলায় ‘মা ত্রিপুরেশ্বরী’ গোল্ড প্লেটেড জুয়েলারি শোরুমের উদ্বোধন

আগরতলা, ২৯ জুন: আগরতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘মা ত্রিপুরেশ্বরী’ গোল্ড প্লেটেড জুয়েলারি শোরুম। সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমের শুভ উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের ফরিয়াদ-এর ম্যানেজিং ডিরেক্টর শানিত দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন শোরুমের কর্ণধার অজয় চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।শোরুম কর্তৃপক্ষ…

Read Full News

ফটিকরায়ে বড় সাফল্য, ২৭১ কেজির বেশি গাঁজাসহ গাড়ি আটক; ধৃত ২

কুমারঘাট, ২৯ জুন: উত্তর ত্রিপুরার কুমারঘাট মহকুমার ফটিকরায় বিধানসভা এলাকার ডেমডুমে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাবোঝাই গাড়িটি আটক করা হয়। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য এবং পাচারচক্রের সঙ্গে…

Read Full News

‘স্বর্ণবর্ষা ২০২৬’-এর রজতজয়ন্তী সূচনা, গ্রাহকদের জন্য একাধিক বিশেষ অফার ঘোষণা

আগরতলা, ২৯ জুন: স্বর্ণকমল জুয়েলার্স-এর জনপ্রিয় বার্ষিক জুয়েলারি উৎসব ‘স্বর্ণবর্ষা ২০২৬’-এর ২৫তম তথা রজতজয়ন্তী সংস্করণের আনুষ্ঠানিক সূচনা হলো সোমবার। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উৎসবের ঘোষণা করা হয়।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ উৎসব। এ সময় গ্রাহকদের জন্য থাকছে সোনা ও হিরের গয়নায়…

Read Full News

প্রেমিকের বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার, উত্তেজনা বনকুমারীতে

জম্পুইজলা, ২৯ জুন: পশ্চিম ত্রিপুরার জম্পুইজলা মহকুমার বনকুমারী এলাকায় এক তরুণীর মরদেহ প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিকের বাড়িতে তরুণীর মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, ঘটনার জেরে তরুণীর মা ক্ষোভে প্রেমিক তথা হবু জামাতার…

Read Full News

শান্তিরবাজার রেল স্টেশনে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি

শান্তিরবাজার, ২৯ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার রেল স্টেশনকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্টেশনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয়দের অভিযোগ, স্টেশনের দ্বিতল ভবন ও আশপাশের কিছু এলাকায় নিয়মিত নেশার আসর, অবাধ আড্ডা এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপ চলছে। এছাড়া স্টেশন চত্বরে ব্যবহৃত কনডমের খালি প্যাকেট পড়ে থাকতে…

Read Full News

আধুনিক ধান চাষে জোর, উদয়পুরে কৃষকদের প্রশিক্ষণ ও উন্নত বীজ বিতরণ

উদয়পুর, ২৯ জুন: কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ধানের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে সোমবার গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে ‘স্ট্রেস টলারেন্ট ও হার্বিসাইড টলারেন্ট রাইস’ বিষয়ক এক প্রশিক্ষণ শিবির ও উন্নতমানের ধানের বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচির আয়োজন করে কটকের সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং সিকিমের আইসিএআর-ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডস। সহযোগিতায় ছিল…

Read Full News

একমাত্র ইংরেজি শিক্ষিকার বদলিতে জাতীয় সড়ক অবরোধ, উত্তাল বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়

বিশ্রামগঞ্জ, ২৯ জুন: বিদ্যালয়ের একমাত্র ইংরেজি বিষয়ের শিক্ষিকা তানিয়া সাহার বদলির প্রতিবাদে সোমবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, প্রায় ১,৪০০ ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের মাত্র একজন শিক্ষিকা ছিলেন। তাঁর বদলির ফলে পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং…

Read Full News

ড্রাগস ও বাল্যবিবাহের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের শপথ, ‘প্রয়াস’ কর্মসূচিতে বিশ্রামগঞ্জ থানার ওসি

বিশ্রামগঞ্জ, ২৯ জুন: মাদকাসক্তি, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে সোমবার চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন কড়ইমুড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ‘প্রয়াস’ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ড্রাগস ও বাল্যবিবাহের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা।এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইবার অপরাধ থেকে সতর্ক থাকার উপায়, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের…

Read Full News

ত্রিপুরায় নারী ও শিশু কল্যাণ প্রকল্প পর্যালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী

আগরতলা, ২৯ জুন: ত্রিপুরায় নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করতে সোমবার আগরতলার স্টেট গেস্ট হাউস ‘সোনার তরী’-তে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী…

Read Full News