Headlines

tripuranewshub@gmail.com

বনকুমারী জাতীয় সড়কে ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত বাইক আরোহী

নিজস্ব প্রতিনিধি | চড়িলাম | ২৭ জুলাইব্যস্ততম সময়ে চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে ঘটে গেল এক গুরুতর সড়ক দুর্ঘটনা। সোমবার একটি মালবাহী বলেরো গাড়ির সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক আরোহী।প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। পরে…

Read More

স্কুটির ধাক্কায় পথচারীর মৃত্যু, ধর্মনগর হাসপাতালে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি | ধর্মনগর | ২৭ জুলাইউত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার আনন্দবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পথচারী। নিহতের নাম প্রফুল্ল নাথ। এই ঘটনাকে কেন্দ্র করে পরে ধর্মনগর জেলা হাসপাতালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্কুটি পথচারী প্রফুল্ল নাথকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া…

Read More

বাড়িতেই যুবককে পিটিয়ে খুন! রহস্য ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি | ২৭ জুলাইনিজ বাড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম সুমন দেবনাথ (২৭)। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে।নিহতের বড় ভাই জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তাও এখনও স্পষ্ট নয়।ঘটনার খবর পেয়ে পুলিশ…

Read More

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে ক্লাস বয়কট, বিদ্যালয়ের গেটে বিক্ষোভে ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি | শান্তিরবাজার | ২৭ জুলাইবাংলা বিভাগের শিক্ষক সুবল দাসের বদলির আদেশ ঘিরে উত্তাল হয়ে উঠল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষকের বদলির খবর ছড়িয়ে পড়তেই সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে বিক্ষোভে সামিল হয়।জানা যায়, বাংলা বিভাগের শিক্ষক সুবল দাসের বদলির নির্দেশ জারি হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি…

Read More

সীমান্ত সড়কে ৪৫.৫ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ₹৯.১০ লক্ষ

নিজস্ব প্রতিনিধি | সোনামুড়া | ২৭ জুলাইসোনামুড়া থানার পুলিশের মোবাইল ডিউটির সময় বড়সড় সাফল্য মিলেছে। সোমবার গভীর রাতে ইউএনসি নগর, মতিনগর-বটতলা সীমান্ত সড়ক সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৪৫.৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় রাস্তার ধারে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা গাঁজার বস্তাগুলি নজরে আসে। পরে…

Read More

রবিবারে জমজমাট ই-হাট, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুলাই: প্রতি রবিবারের মতো আজও আগরতলার কলেজ ক্যাম্পাসে বসেছিল জনপ্রিয় ই-হাট। ক্ষুদ্র ব্যবসায়ী, স্থানীয় ও নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণে সকাল থেকেই মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিভিন্ন স্টলে ভিড় করেন অসংখ্য ক্রেতা ও দর্শনার্থী।ই-হাটে স্থানীয়ভাবে উৎপাদিত হস্তশিল্প, ঘরোয়া খাবার, পোশাক, হোমমেড সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের সমাহার ছিল। উদ্যোক্তাদের নিজস্ব উদ্যোগে তৈরি মানসম্মত পণ্য…

Read More

কার্গিল বিজয় দিবসে পূর্ব আগরতলা থানার পুলিশকে সম্মান জানাল আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট

আগরতলা, ২৬ জুলাই: ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। দেশের নিরাপত্তায় নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগকে স্মরণ এবং নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে পূর্ব আগরতলা থানার পুলিশ কর্মীদের জাতীয় পতাকার ব্যাজ পরিয়ে সম্মাননা জানান এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা। এসময় দেশপ্রেম,…

Read More

আলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে কার্গিল বিজয় দিবস পালিত, বীর শহিদদের প্রতি শ্রদ্ধা রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত আলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দিবসটি পালন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সেনা ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, প্রাক্তন সেনাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শহিদ বীর সেনানীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।বক্তারা কার্গিল যুদ্ধে…

Read More

‘মন কি বাত’ শুনলেন মেয়র দীপক মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডে ২৬ পরিবারের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর

আগরতলা, ২৬ জুলাই: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠান উপলক্ষে রবিবার ৬ আগরতলা বিধানসভার অন্তর্গত আগরতলা পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের ৫১ নম্বর বুথে বিশেষ শোনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার এবং বিজেপির দলীয় কর্মী-সমর্থকরা।অনুষ্ঠান শেষে…

Read More

উদয়পুর স্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহে তদন্তে পুলিশ

উদয়পুর, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে রবিবার সকালে পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।জানা গেছে, সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর স্টেশনে পৌঁছানোর পর জিআরপি ও স্থানীয় পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। এসময় এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক…

Read More