“মিথ্যা ডেপুটেশনের অভিযোগ! প্রাণনাশের আশঙ্কায় মুখ খুললেন ব্যবসায়ী মানিক দাস”
আগরতলা, প্রতিনিধি:চৌমুহনী বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। আমতলী থানার অন্তর্গত সূর্যমণিনগর এলাকার প্রতিষ্ঠিত কাঠ ব্যবসায়ী মানিক কুমার দাস অভিযোগ করেছেন, তাঁর ব্যবসা ও স্থায়ী দোকান দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানিক কুমার দাস জানান, চৌমুহনী বাজারে তাঁর বৈধ ও স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।…
