Headlines

হোয়াটসঅ্যাপ হ্যাকেই হারালেন ৪২ লাখ

হায়দরাবাদের এক আইটি পেশাজীবী সম্প্রতি সাইবার প্রতারণার ফাঁদে পড়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রতারকেরা তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে শুধু ব্যক্তিগত যোগাযোগে বিঘ্ন ঘটায়নি, বরং তাঁকে ব্ল্যাকমেইল করে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। হ্যাক হওয়ার পরপরই ওই টেকি লক্ষ্য করেন, তিনি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছেন না। এরপর থেকেই তাঁর পরিচিতদের কাছে বিভিন্ন মেসেজ যেতে থাকে…

Read Full News

শোকাহত তিন পরিবারের পাশে মন্ত্রী বিকাশ দেববর্মা, দিলেন আর্থিক সহায়তা ও শিক্ষার আশ্বাস

কৃষ্ণপুর, নিজস্ব প্রতিনিধি:২৯ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের তিনটি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেববর্মা। রবিবার তিনি এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে সম্প্রতি প্রয়াত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁদের সমবেদনা জানান এবং শ্রাদ্ধানুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।প্রথমে কৃষ্ণপুর পুরাতন বাজার এলাকায় প্রয়াত তপন চন্দের বাড়িতে যান মন্ত্রী।…

Read Full News

পঞ্চায়েত নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরদার, পশ্চিম জেলায় ভিডিওদের সঙ্গে কমিশনের বৈঠক

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন ব্লকের ভিডিওদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ে।রাজ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের ড. পি. কে. চক্রবর্তী-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠকে বিভিন্ন ব্লকের নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার…

Read Full News

গণরাজ চৌমুহনী–বনমালীপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে নিত্যযাত্রীরা

আগরতলা, ২১ জুন ২০২৬:আগরতলার গণরাজ চৌমুহনী থেকে বনমালীপুরগামী সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও নিত্যযাত্রীরা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ এবং জল জমে থাকার কারণে যাতায়াতে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। গর্তে জল জমে থাকায় দুর্ঘটনার…

Read Full News

শপথগ্রহণ ও রক্তদান শিবিরে ত্রিপুরা হকার্স ইউনিয়নের উদ্যোগ

ত্রিপুরা হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান এবং এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।নবনির্বাচিত কমিটির সদস্যরা এদিন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে হকারদের বিভিন্ন সমস্যা ও তাঁদের স্বার্থে কাজ করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়।অনুষ্ঠানের…

Read Full News

জনগণনা প্রস্তুতি জোরকদমে, মহাকরণে সাংবাদিক সম্মেলনে প্রশাসনের বার্তা

আগরতলা, ১৬ জুলাই: আসন্ন জনগণনাকে সামনে রেখে বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জনগণনা সংক্রান্ত প্রস্তুতি, প্রশাসনিক পরিকল্পনা এবং সাধারণ মানুষের সহযোগিতার গুরুত্ব তুলে ধরতেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, জনগণনা দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যতের বিভিন্ন সরকারি প্রকল্প,…

Read Full News

পশুসম্পদ স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক উদ্যোগ, আগরতলায় রাজ্যস্তরের সেমিনার

আগরতলা, ৭ জুলাই: পশুসম্পদের রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো রাজ্যস্তরের এক গুরুত্বপূর্ণ সেমিনার। “পশুসম্পদ স্বাস্থ্য সুরক্ষা: রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে উদ্ভাবনী উদ্যোগ” শীর্ষক এই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করেন এআরডিডি সচিব দীপা ডি. নায়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরডিডি অধিকর্তা ড. এন. কে….

Read Full News

মানুষ-হাতি সংঘাত কমাতে তেলিয়ামুড়ায় বসবে ‘এনিমেল ফেন্সিং’, বন দপ্তরের বড় উদ্যোগ

তেলিয়ামুড়া, ৩০ জুন: মানুষ ও বন্য হাতির সংঘাত কমিয়ে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল খোয়াই জেলা বন বিভাগ। মঙ্গলবার তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী বিএসি হলে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচিতে জানানো হয়, হাতির আক্রমণ থেকে লোকালয়কে সুরক্ষিত রাখতে মহকুমার বিভিন্ন এলাকায় এনিমেল ফেন্সিং নির্মাণ করা হবে।খোয়াই জেলা বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই…

Read Full News

স্বাধীনতা দিবসের আগে লঙ্কামুড়ায় সীমান্তে কড়া নিরাপত্তা

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগরতলার লঙ্কামুড়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। যেকোনও ধরনের অনুপ্রবেশ বা অপ্রীতিকর ঘটনা রুখতে সীমান্তরক্ষী বাহিনী কড়া সতর্কতা বজায় রাখছে।

Read Full News

জীববৈচিত্র্য রক্ষায় ত্রিপুরার নতুন কর্মপরিকল্পনা, প্রজ্ঞা ভবনে SBSAP কর্মশালা

আগরতলা, ৬ অক্টোবর: কুমিং-মন্ট্রিয়ল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের আওতায় ত্রিপুরা স্টেট বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান (SBSAP) নিয়ে রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনের ১ নম্বর হলে।কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্যের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।ভবিষ্যতে…

Read Full News