উদয়পুরে বাড়ছে চুরির আতঙ্ক! টিএসআর জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি, ক্ষোভ এলাকাজুড়ে
উদয়পুর মহকুমা শহর থেকে গ্রামাঞ্চল—সব জায়গাতেই ক্রমশ বেড়ে চলেছে চুরির ঘটনা। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, আর্থিক অনটন ও নেশার টাকা জোগাড় করতেই বহু যুবক অপরাধের পথে ঝুঁকছে। পাশাপাশি চুরির ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।স্থানীয়দের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই চোরদের পাকড়াও করতে…
