দুর্ঘটনা রোধে অভিনব উদ্যোগ! চালকদের জন্য প্রথমবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন
আগরতলা, ১৪ জুলাই: সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের সকল স্তরের চালকদের জন্য প্রথমবারের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল ত্রিপুরা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার আগরতলার নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত এই বিশেষ উদ্যোগে বিপুল সংখ্যক চালক অংশগ্রহণ করেন।শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিআইজি অনুরাগ, ট্রাফিক বিভাগের এসপি কান্তা জাঙ্গির, পশ্চিম ত্রিপুরা…
